বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, বাংলাদেশ কত

২০ মার্চ ২০২৪, ১০:৪০ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
ফিনল্যান্ড

ফিনল্যান্ড © সংগৃহীত

জাতিসংঘের স্পন্সর করা ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে উঠে এসেছে বর্তমানে সবচেয়ে সুখী দেশের তালিকা। এতে টানা সপ্তমবার বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে শীর্ষস্থান দখল করে রেখেছে ফিনল্যান্ড। 

বুধবার (২০ মার্চ) মোট ১৪৩টি দেশ নিয়ে প্রকাশিত এই সূচকে প্রতিবেশী দেশে ভারতের থেকে কয়েকধাপ পিছিয়ে বাংলাদেশ। তালিকায় বাংলাদেশের অবস্থান ১২৯তম এবং ভারতের অবস্থান ১২৬তম। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ১১৮। সে হিসেবে এ বছর বাংলাদেশের অবস্থান ১১ ধাপ পিছিয়েছে। গতবারের আগের বছর অর্থাৎ ২০২২ সালে বাংলাদেশ ছিল তালিকার ৯৪ নম্বরে।

কমপক্ষে এক দশক আগে থেকে প্রতিবছর প্রকাশ করা এই রিপোর্টে এবারই প্রথম যুক্তরাষ্ট্র ও জার্মানি নেই বিশ্বের সবচেয়ে সুখী ২০টি দেশের মধ্যে। এ দুটি দেশের অবস্থান যথাক্রমে  ২৩তম ও ২৪তম।

সবচেয়ে সুখী ১০টি দেশের মধ্যে নরডিক দেশগুলো তাদের অবস্থান ধরে রেখেছে। এর মধ্যে ফিনল্যান্ডের পর আছে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন। 

২০২০ সাল থেকে আফগানিস্তান রয়েছে তালেবানদের দখলে। রিপোর্ট অনুযায়ী, সেখানে মানবাধিকার পরিস্থিতিতে বিপর্যয় দেখা দিয়েছে। এই দেশটি রয়েছে সবচেয়ে নিচে। অর্থাৎ আফগানিস্তানের অবস্থান ১৪৩তম।

বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close