ভয়াবহ দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বাস, প্রাণ গেল ১১ শিক্ষার্থীর

১৯ মার্চ ২০২৪, ০৪:৫৪ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১১ শিক্ষার্থী নিহত হয়েছেন

বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১১ শিক্ষার্থী নিহত হয়েছেন © সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১১ শিক্ষার্থী নিহত হয়েছেন। ঘটনাস্থলে প্রাণ হারান ১০ শিক্ষার্থী। এ সময় গুরুতর আহত হয়েছেন অন্তত ৪০ জন। হতাহতরা আফ্রিকার দেশ কেনিয়ার শীর্ষতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কেনিয়াতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয় সময় সোমবার (১৮ মার্চ) বিকেল ৫টার দিকে রাজধানী নাইরোবি থেকে ৩৬০ কিলোমিটার দূরে মাউনগু অঞ্চলে নাইরোবি-মোমবাসা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। শিক্ষার্থীরা বাসে করে উপকূলীয় শহর মোমবাসায় যাচ্ছিলেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই ১০ শিক্ষার্থী প্রাণ হারান। অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরও ৪২ জন গুরুতর আহত হয়েছেন।

পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বাসটির চালক বেশ কয়েকটি যানকে ওভারটেকিং করছিল। এ সময় ভারী বৃষ্টিপাত হচ্ছিল। এক পর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং পিছলে সড়কের ডান পাশে চলে যায়। মুখোমুখি সংঘর্ষ এড়াতে অপরদিক থেকে আসা ট্রাকটি বাসের বাম পাশে ধাক্কা দেয়। বাসে কমপক্ষে ৬০ জন শিক্ষার্থী ছিলেন।

নিকটবর্তী শহর ভোইয়ের একটি হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হয়। কেনিয়ার রেড ক্রস এক্সে এই তথ্য জানিয়েছে।

আফ্রিকার এই দেশটিতে সড়ক দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা। সেখানে সড়ক ব্যবস্থাপনা বেশ দুর্বল এবং ট্র্যাফিক আইন ভঙ্গ ও অবজ্ঞা করার ঘটনাও নিয়মিত ঘটে থাকে।

কেনিয়ার জাতীয় পরিবহণ ও নিরাপত্তা কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, দেশটিতে গড়ে প্রতিবছর সাড়ে ৩ হাজার মানুষ প্রাণ হারায়। গত বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় চার হাজার ৩২৩ জন নিহত ও ১৮ হাজার ৫৬১ জন আহত হন। তবে চলতি বছরের শুরুতে এই হার অনেক বেড়ে যায়।

স্কুল-কলেজের জন্য মাউশির নতুন নির্দেশনা
  • ১৫ নভেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্ত সুষ্ঠু হবে কিনা— শঙ্ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশে অলিম্পিক ক্রিকেটের চূড়ান্ত বাছাইপর্ব, সূচি ঘোষণা
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কো…
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষামন্ত্রীতে সন্তুষ্ট না হয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হলে…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950