আর্জেন্টিনায় নারী সাংবাদিককে ধর্ষণের অভিযোগে ৪ ফুটবলার আটক

১৯ মার্চ ২০২৪, ০৪:২৯ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
ভেলেজ সার্সফিল্ডের উরুগুইয়ান গোলকিপার সেবাস্তিয়ান সোসা।

ভেলেজ সার্সফিল্ডের উরুগুইয়ান গোলকিপার সেবাস্তিয়ান সোসা। © সংগৃহীত

হোটেল রুমে এক নারী সাংবাদিককে ধর্ষণের অভিযোগে আর্জেন্টিনার প্রিমিয়ার ডিভিশনের ক্লাব ভেলেজ সার্সফিল্ডের ৪ ফুটবলারকে আটক করেছে পুলিশ। দেশটির স্থানীয় গণমাধ্যম জানায় সোমবার (১৮ মার্চ) প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের চারজনকে আটক করেছে পুলিশ।

অভিযুক্ত চার ফুটবলার—উরুগুয়ের ৩৭ বছর বয়সী গোলকিপার সেবাস্তিয়ান সোসা, প্যারাগুয়ের ২৭ বছর বয়সী মিডফিল্ডার হোসে ফ্লোরেন্তিন এবং আর্জেন্টিনার ব্রায়ান কুফরে ও আবিয়েল ওসোরিও। ধর্ষণের অভিযোগে তদন্ত চলছে তাঁদের বিরুদ্ধে। এই সময়ে তাঁরা যেন পালিয়ে যেতে না পারেন, এর জন্যই ৪৮ ঘণ্টার জন্য আটক রাখা হচ্ছে।

অভিযোগকারী নারী সাংবাদিক পুলিশকে জানিয়েছেন, ২ মার্চ উত্তর আর্জেন্টিনায় ভেলেজের সঙ্গে অ্যাটলেটিকো টুকুমেনের একটি খেলা ছিল। গোলশূন্য সেই খেলা শেষের পর সোসা তাঁকে নিজের ঘরে ডাকেন।

সেখানে বাকি তিন ফুটবলারও অপেক্ষা করছিলেন বলে অভিযোগ। এসময় তারা সবাই মিলে মদ্যপান করেন। সাংবাদিক পান করে সামান্য অপ্রকৃতিস্থ হয়ে খাটে শুয়ে পড়েন। তখন বাকিরা তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ।

এই ঘটনা প্রকাশ হলে ক্লাবটি ওই চার ফুটবলারকেই সাসপেন্ড করেছে। তবে গোলকিপার সোসা এই অভিযোগ অস্বীকার করেছেন।

ট্যাগ: ধর্ষণ
সালমানের সঙ্গেই যদি এমন হয়, তাহলে ভাবুন দোকানদার-ছোট ব্যবসা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যকেন্দ্র ও সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের প্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিজেএসে সুপারিশপ্রাপ্ত হলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬