পদোন্নতি পেলেন ‘টুয়েলভ্‌থ ফেল’ খ্যাত পুলিশ কর্মকর্তা মনোজ

১৮ মার্চ ২০২৪, ০৯:২২ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
আইপিএস অফিসার মনোজ শর্মা

আইপিএস অফিসার মনোজ শর্মা © আনন্দবাজার

পদোন্নতি পেয়েছেন ভারতের ‘টুয়েলভ্‌থ ফেল’ খ্যাত আইপিএস অফিসার মনোজ শর্মা। দেশটির মহারাষ্ট্র পুলিশের ডিআইজি ছিলেন তিনি। তাকে পদোন্নতি দিয়ে আইজি করা হয়েছে। কেন্দ্রীয় সরকার এ বিষয়ে অনুমোদন দিয়েছে। ২০০৩, ২০০৪ এবং ২০০৫ সালের ব্যাচের আইপিএসদের পদোন্নতি অনুমোদন করেছে কেন্দ্র। 

এ খুশির খবর নিজের ‘এক্স’ (পূর্বতন টুইটার) হ্যান্ডলে জানিয়েছেন মনোজ নিজেই। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ‘এক্স’-এ মনোজ জানিয়েছেন, কীভাবে আইপিএস হিসাবে তাঁর যাত্রা শুরু। বলেছেন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার হিসাবে কর্মজীবন শুরু করে আইজি হওয়ার উড়ানের কথা।

এ যাত্রাপথে যাঁরা তাঁর পাশে ছিলেন তাঁদের ধন্যবাদ জানিয়েছেন মনোজ। নিজের কর্মরত অবস্থার ছবিও পোস্ট করেছেন তিনি। এর আগে গত বছর ২৭ অক্টোবর মুক্তি পায় বিক্রান্ত মাসে অভিনীত ছবি ‘টুয়েলভ্‌থ ফেল’। লেখক অনুরাগ পাঠকের ‘টুয়েলভ্‌থ ফেল’ উপন্যাস অবলম্বনে নির্মিত ছবির গল্প আসলে আইপিএস মনোজ শর্মার জীবনীচিত্র।

আরো পড়ুন: স্কুলে জিন্‌স ও টি-শার্ট পরতে পারবেন না শিক্ষকরা

কীভাবে দ্বাদশ অনুত্তীর্ণ ছেলের জীবনের মোড় ঘুরে গিয়েছিল একটি ঘটনায়, তারই বর্ণনা করেছেন মনোজের বন্ধু অনুরাগ। ছবির মুখ্যচরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত মাসে। দ্বাদশ পাস না করেও জীবনে সফল হওয়ার এ কাহিনি মন ছুঁয়ে গেছে দর্শকের।

এমন স্টুডিও বাংলাদেশের কোথাও নেই, এফডিসিতেও না— সেটাই ভাংচু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হলে হঠাৎ অসুস্থ হয়ে না ফেরার দেশে ঢাবি শিক্ষার্থী মুরাদ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে কারা করছাড় পাবেন, ক…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
দিস ইজ নরমাল ইন বাংলাদেশ, আপনি টেনশন নেবেন না—স্বরাষ্ট্রমন্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
একাদশে দ্বিতীয় ধাপের ভর্তি আবেদন আজ, সুযোগ পাবেন যেসব শিক্ষ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের পাশে ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬