ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

১৭ মার্চ ২০২৪, ০৮:০৪ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM

© ফাইল ছবি

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি জানিয়েছে, আগামী ১০ এপ্রিল পালিত হতে পারে এবারের ঈদুল ফিতর। মুসলিমদের পালন করতে হতে পারে ৩০টি রোজা। রোববার (১৭ মার্চ) এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, শাওয়ালের চাঁদ ৮ এপ্রিল সূর্যগ্রহণের সাথে সারিবদ্ধ হবে। ফলে ইসলামি বিশ্বের বেশিরভাগ দেশে মধ্যরাতের আগে অর্ধচন্দ্র দৃশ্যমান হবে না। পরের দিন সূর্যাস্তের পর এটি দৃশ্যমান হবে।

মুসলমানদের জন্য ধর্মীয়, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক তাৎপর্য বহন করে ঈদ। রমজানের মাসব্যাপী রোজা পালনের পর ঈদুল ফিতরের দিন উৎসব হিসেবে পালন করে মুসলিমরা। এদিন দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন মুসলিম ধর্মাবলম্বীরা।

এদিকে মধ্যপ্রাচ্যের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চাঁদ দেখা না গেলে এ অঞ্চলের মুসলিমদেরও ৩০টি রোজা পালন করতে হতে পারে। এমনটি হলে এ অঞ্চলে ঈদ হবে ১১ এপ্রিল। তবে চাঁদ দেখা গেলে ঈদুল ফিতর ১০ তারিখ পালন করবে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মুসলিমরা।

 

৭০ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, খেলছেন নাতনির সঙ্গে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় গ্রেপ্ত…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ফাহাম আবদুস সালাম বললেন, ‘প্যাথেটিক অবস্থা’
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
নাটকীয় ম্যাচে ইংল্যান্ডকে হারাল স্পেন
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এমন স্টুডিও বাংলাদেশের কোথাও নেই, এফডিসিতেও না— সেটাই ভাংচু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬