তুষারে ঢাকা সৌদির মরুভূমি

১৬ মার্চ ২০২৪, ০৮:৫৫ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৫১ PM

সৌদি আরবের রাজধানী রিয়াদের পশ্চিমাঞ্চলের আফিফ মরুভূমিতে হঠাৎ তুষারপাত হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) রাতে সেখানে শিলা বৃষ্টির পর অপ্রত্যাশিতভাবে তুষারের চাদরে ঢাকা পড়ে মরুভূমিটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তুষারাবৃত মরুভূমির ছবি ও ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, মরুর লাল বালু সাদা তুষারে জ্বলজ্বল করছে।

দেশটির আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা গিয়েছিল, রোববার থেকে সৌদিতে আবহাওয়ার পরিবর্তন আসবে। এদিন থেকে বৃষ্টিপাত, বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি এবং ধূলিঝড় দেখা যাবে।

সৌদির পশ্চিম এবং মধ্যাঞ্চলে মেঘের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। সেখানে প্রচুর বৃষ্টিমেঘ রয়েছে। বিশেষ করে মদিনার দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং রিয়াদ অঞ্চলের একটি অংশে মেঘের পরিমাণ বেড়েছে।

আবহাওয়ার পরিবর্তনের কারণে সোমবার থেকে তাবুক, উত্তরাঞ্চলের সীমান্ত, আল জাওয়াফ, হাইল, মদিনা, কাসিম এবং রিয়াদের উত্তরাংশে ভারী বৃষ্টিপাত হবে। সঙ্গে থাকবে বজ্রঝড়, শিলা। এতে করে উপত্যকাগুলো প্লাবিত হতে পারে। পরবর্তীতে মক্কার বিভিন্ন জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পুরো সৌদি আরবে তাপমাত্রা বেশ হ্রাস পাবে। [সূত্র: গালফ নিউজ]

ইসরায়েলকে ‘শর্তহীনভাবে’ লেবানন ছাড়ার দাবি হিজবুল্লাহর
  • ২৬ জুন ২০২৬
গ্রুপের তৃতীয় সেরা হয়ে নকআউট পর্বে যেতে এগিয়ে যেসব দল
  • ২৬ জুন ২০২৬
সুখবর পাচ্ছেন প্রাথমিকে নবনিয়োগপ্রাপ্ত ও বদলিপ্রত্যাশী শিক্…
  • ২৬ জুন ২০২৬
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিট সভাপতি গ্রেফ…
  • ২৬ জুন ২০২৬
সীমান্তে ফের তিনজনকে পুশইনের চেষ্টায় বিজিবির কঠোর অবস্থান
  • ২৬ জুন ২০২৬
খাওয়ার আগে এক চামচ আপেল সাইডার ভিনেগার, কমাতে পারে সুগার বা…
  • ২৬ জুন ২০২৬