লোহার সিলিন্ডারে ৭০ বছর কাটিয়ে মারা গেলেন পল

১৪ মার্চ ২০২৪, ০৩:৫২ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
লোহার সিলিন্ডারে ৭০ বছর কাটিয়ে মারা গেলেন পল

লোহার সিলিন্ডারে ৭০ বছর কাটিয়ে মারা গেলেন পল © সংগৃহীত

৭০ বছর লোহার সিলিন্ডারে কাটিয়ে অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের বাসিন্দা পল আলেক্সান্ডার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। বুধবার (১৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে পলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছোটো ভাই ফিলিপ আলেক্সান্ডার।

ফেসবুক পোস্টে পলের ভাই ফিলিপ লেখেন, ‘একজন মহৎ মানুষের সঙ্গে দীর্ঘদিন থাকতে পারা এবং তার জীবনের অংশ হতে পারা নিশ্চিতভাবেই খুবই সম্মানের ব্যাপার। আমার ভাই লাখ লাখ মানুষের অনুপ্রেরণা ছিলেন।’

১৯৫২ সালে ৬ বছর বয়সে পোলিওতে আক্রান্ত হয়েছিলেন পল আলেক্সান্ডার। পরে তিনি সেরে ওঠেন ঠিকই, কিন্তু তার ঘাড়-গলার নিচের পুরো শরীর অবশ হয়ে যায়। পোলিওতে পলের ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এ সময় ডাক্তারের পরামর্শে তাকে একটি কৃত্রিম ফুসফুসের বিশেষ সিলিন্ডারে ঢোকানো হয়, সেখানে তার ঘাড় ও মাথা বাইরে ছিল।

লোহার ফুসফুসটিতে এমন প্রযুক্তি অনুসরণ করে সিলিন্ডারটি গঠন করা হয়েছিল, যে শ্বাস নিতে গেলে লোহার ফুসফুসটির সহযোগিতা লাগতো তার। যদি সিলিন্ডার থেকে তাকে বের করা হতো, তাহলে শ্বাস না নিতে পেরে কয়েক মুহূর্তের মধ্যে মৃত্যু হতো তার।

এই সিলিন্ডারে থেকেই পল স্কুল-কলেজের পড়াশোনা শেষ করেছেন পল। স্নাতক ডিগ্রি অর্জন করেছেন আইন বিভাগ থেকে এবং অ্যাডভোকেটশিপ পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণও হয়েছেন। তবে শেষ পর্যন্ত কি কারণে মারা গেছেন পল তা জানা যায়নি।

এমন স্টুডিও বাংলাদেশের কোথাও নেই, এফডিসিতেও না— সেটাই ভাংচু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হলে হঠাৎ অসুস্থ হয়ে না ফেরার দেশে ঢাবি শিক্ষার্থী মুরাদ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে কারা করছাড় পাবেন, ক…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
দিস ইজ নরমাল ইন বাংলাদেশ, আপনি টেনশন নেবেন না—স্বরাষ্ট্রমন্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
একাদশে দ্বিতীয় ধাপের ভর্তি আবেদন আজ, সুযোগ পাবেন যেসব শিক্ষ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের পাশে ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬