এবার বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে সাকিবের বোনের নাম

১০ মার্চ ২০২৪, ১২:৪৫ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪০ AM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © ফাইল ফটো

ভারতের আলোচিত মহাদেব বেটিং অ্যাপকাণ্ডে জড়িযয়েছে বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানের নাম। ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি'র তদন্তে এবার এই অ্যাপের অন্যতম বিনিয়োগকারী অংশীদার হিসেবে উঠে এসেছে বাংলাদেশী ক্রিকেটার সাকিব আল হাসানের বোন জান্নাতুল হাসানের নাম। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। 

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বেটিং অ্যাপকাণ্ডের তদন্তে দুই ব্যবসায়ী গিরিশ তালরেজা ও সুরুজ চোখানিকে গ্রেফতার করা হয়েছে। সুরুজ চোখানি বাংলাদেশে 11wicket.com নামের একটি বেটিং অ্যাপে বিনিয়োগ করেন। এই সুরুজই মূলত সাকিব আল হাসানের বোনের নাম প্রকাশ্যে নিয়ে এসেছেন। তার দাবি, সেই বিনিয়োগেই বড় অংশীদারিত্ব ছিল টাইগার অলরাউন্ডারের বোন জান্নাতুল হাসানের। 

দীর্ঘদিন ধরেই ভারতীয় রাজনীতিতে তোলপাড় চলছে মহাদেব বেটিং অ্যাপকে ঘিরে। অভিযোগ ছিল নির্বাচনের সময় সংযুক্ত আমিরাত থেকে বিপুল অর্থ প্রদান করে ভারতীয় নির্বাচনকে প্রভাবিত করত এই বেটিং অ্যাপ। মহাদেব বেটিং অ্যাপের প্রোমোটার সৌরভ চন্দ্রাকরের বিলাসবহুল বিয়েতে বলিউডের একঝাঁক তারকার যোগদানের ঘটনা প্রথম এই অ্যাপের বিষয়ে মানুষের নজর কাড়ে। অ্যাপের প্রোমোটারদের বিরুদ্ধে প্রায় ছয় হাজার কোটি রুপি পাচারের অভিযোগ ওঠে। এরপরেই গত একবছর ধরে এই অ্যাপ নিয়ে তদন্ত করছে ইডি। ইডির তদন্তের শুরু থেকেই বারে বারে উঠে এসেছে একাধিক বলিউড সেলিব্রেটি থেকে একাধিক রাজনীতিবিদদের নাম।

স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ইউনিটকে না জানানোয় ২০১৯ সালের অক্টোবরে এক বছরের জন্য ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান। দুই বছর আগে বেটিং কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। পরে সেখান থেকে সরে এসেছিলেন সাকিব। এবার বোনকাণ্ডে আবারও আলোচনায় সাকিব। অবশ্য টাইগার এই ক্রিকেটার কিংবা বাংলাদেশের আইনপ্রয়োগকারী সংস্থা থেকে এখনো এ ব্যাপারে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close