রাস্তায় নেচে ভিডিও পোস্ট, দুই ইরানি তরুণী গ্রেপ্তার

০৯ মার্চ ২০২৪, ০৮:৩২ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪০ AM

ইরানের রাজধানী তেহরানের রাস্তায় জনসম্মুখে নেচে তার ভিডিও অনলাইনে পোস্ট করা দুই তরুণীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। শনিবার (৯ মার্চ) তাজরিশ স্কয়ারে ওই দুই তরুণী পারসিয়ান নববর্ষ নওরোজ উপলক্ষ্যে নেচেছিলেন।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ওই দুই তরুণীর নাচার ভিডিও ভাইরাল হলে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘তেহরানের কৌঁসুলি ওই দুই নারীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, তাজরিশ স্কয়ারে নাচার মাধ্যমে ওই দুই তরুণী সামাজিক মূল্যবোধ ভেঙেছেন।’

এর আগে গত মাসে রাস্তায় নেচে তার ভিডিও অনলাইনে পোস্ট করা এক যুগলকে সবমিলিয়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে ইরানের একটি আদালত।

২১ বছর বয়সী আস্তিয়াজ হাকিকি ও তার বাগদত্তা ২২ বছর বয়সী আমির মোহাম্মদ আহমাদি ‘দুর্নীতি ও পতিতাবৃত্তিতে উৎসাহ দেওয়া, জাতীয় নিরাপত্তায় বিঘ্ন ঘটানো এবং শাসন কাঠামোর বিরুদ্ধে অপপ্রচারের’ দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন বলে জানা গেছে।

ট্যাগ: ইরান
৭০ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, খেলছেন নাতনির সঙ্গে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় গ্রেপ্ত…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ফাহাম আবদুস সালাম বললেন, ‘প্যাথেটিক অবস্থা’
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
নাটকীয় ম্যাচে ইংল্যান্ডকে হারাল স্পেন
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এমন স্টুডিও বাংলাদেশের কোথাও নেই, এফডিসিতেও না— সেটাই ভাংচু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬