দিল্লিতে নামাজরত মুসল্লিদের প্রহার, পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

০৯ মার্চ ২০২৪, ০৬:৫২ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪০ AM

ভারতের রাজধানী দিল্লিতে ব্যস্ত সড়কের পাশে জুম্মার নামাজ পড়ার সময় কয়েকজন মুসল্লিকে লাথি ও ধাক্কা মেরেছেন এক পুলিশ কর্মকর্তা। ওই ঘটনার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম শুক্রবার (৮ মার্চ) এ তথ্য জানিয়েছে।

নামাজিদের পুলিশ কর্মকর্তার হেনস্তা করার ৩৪ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, দিল্লির ইন্দ্রলোক এলাকায় রাস্তায় নামাজে দাঁড়ানো মুসল্লিদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন তিনি। ওই সময় হঠাৎ করে রেগে গিয়ে পিছন থেকে দুই মুসল্লিকে তিনি লাথি দেন। এরপর একসঙ্গে কয়েকজনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।

আরও পড়ুন: ভারতে যেভাবে মুসলিম বিরোধী বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়ে পড়ছে

বসে থাকা আরেক মুসল্লির মুখে ধাক্কা দেওয়ার পর কয়েকজন মুসল্লি ক্ষিপ্ত হয়ে যান। তখন তারা ওই পুলিশ কর্মকর্তাকে গণধোলাই দেন। এরপর তিনি দৌড় দিলে অন্যরাও দৌড়ে তাকে তাড়া করেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর তাৎক্ষণিকভাবে ওই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। দিল্লি উত্তর পুলিশের উপকমিশনার এমকে মিনা বার্তাসংস্থা পিটিআইকে বলেছেন, “আজ যা ঘটেছে তার প্রেক্ষিতে, পুলিশ পোস্ট ইনচার্জ, যাকে ভিডিওতে দেখা গেছে, তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে।”

ঘটনাটির ভিডিও শেয়ার করে রাজ্যসভায় কংগ্রেসের এমপি ইমরান প্রতাপগারহি বলেন, নামাজ আদায়রত মুসলিমকে প্রহার করা দিল্লি পুলিশের এই সদস্য সম্ভবত মানবতার মৌলিক নীতি জানেন না। এই পুলিশ সদস্যের মনে এই ঘৃণা কোথা থেকে এলো? যথাযথ ধারার অধীনে এই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার জন্য দিল্লি পুলিশকে অনুরোধ করি। একই সঙ্গে তাকে চাকরি থেকে বরখাস্ত করার আহ্বান জানাই।

হামের উপসর্গ নিয়ে ঝরল আরও ১০ শিশুর প্রাণ
  • ০৮ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা এনস…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাজ্যের বিসিআইয়ের সদস্য পদ পেল বাংলাদেশ ব্যাংক
  • ০৮ এপ্রিল ২০২৬
ছাত্রীদের ফুটবল খেলার ভিডিও ধারণ নিয়ে বিএনপি নেতার ছেলের তু…
  • ০৮ এপ্রিল ২০২৬
কোনদিন অনলাইন ক্লাস, কোনদিন অফলাইন—পরিকল্পনা জানালেন শিক্ষা…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতার ১৮১ কোটি টাকা ছাড়, পাবেন যেদিন
  • ০৮ এপ্রিল ২০২৬
close