‘ড্রাগন বলের’ স্রষ্টা আকিরা তোরিয়ামা আর নেই

০৯ মার্চ ২০২৪, ১১:৪২ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪১ AM
ড্রাগন বলের স্রষ্টা আকিরা তোরিয়ামা

ড্রাগন বলের স্রষ্টা আকিরা তোরিয়ামা © সংগৃহীত

বিখ্যাত জাপানিজ কমিকস ‘ড্রাগন বল’ এর স্রষ্টা আকিরা তোরিয়ামা আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। জনপ্রিয় রহস্যময় কমিক ‘ড্রাগন বল’ নির্মাণ করেন আকিরা তোরিয়ামা। 

শুক্রবার (১ মার্চ) মারা যান আকিরা। এর আগে হঠাৎ সাবডুরাল হেমাটোমায় আক্রান্ত হন তিনি। এতে মস্তিষ্কে অনবরত রক্তক্ষরণ হতে শুরু করে আকিরার। আর তাতেই মৃত্যু ঘটে নির্মাতার।

 জনপ্রিয় রহস্যময় কমিক ‘ড্রাগন বল’ দিয়ে বিশ্বব্যাপী ব্যাপক পরিচিতি পান আকিরা তোরিয়ামা। ১৯৮৪ সালে সাতটি জাদুর ড্রাগন বল খোঁজার গল্প প্রকাশ পাওয়ার পর বিশ্বজুড়ে এটি ঝড় তোলে।

পাঠক সমাজে ‘ড্রাগন বল’ কমিকটির জনপ্রিয়তার কারণে বিশ্বজুড়ে ২৬০ মিলিয়ন কপি বিক্রি হয়। এদিকে দেরিতে হলেও শুক্রবার ( ৮ মার্চ) নির্মাতার মৃত্যুর খবর জানিয়েছে ড্রাগন বলের অফিসিয়াল সাইট।

সাইটটি লিখেছে, আকিরার অনেক কাজ এখনও বাকি। ওর আরও অনেক কিছু করার ছিল। গত ৪৫ বছর ধরে তিনি নিরলসভাবে কাজ করেছিলেন। পরিবার এবং নিকট আত্মীয়দের উপস্থিতিতে তার শেষকৃত্য পালন করা হবে।

ট্যাগ: মৃত্যু
৭০ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, খেলছেন নাতনির সঙ্গে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় গ্রেপ্ত…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ফাহাম আবদুস সালাম বললেন, ‘প্যাথেটিক অবস্থা’
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
নাটকীয় ম্যাচে ইংল্যান্ডকে হারাল স্পেন
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এমন স্টুডিও বাংলাদেশের কোথাও নেই, এফডিসিতেও না— সেটাই ভাংচু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬