১৬ বন্দির বিনিময়ে ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল

৩০ নভেম্বর ২০২৩, ০৮:১৭ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM
ইসরায়েলি কারগার থেকে রামাল্লায় পৌঁছলে স্বজনদের জড়িয়ে ধরেন এক ফিলিস্তিনি নারী

ইসরায়েলি কারগার থেকে রামাল্লায় পৌঁছলে স্বজনদের জড়িয়ে ধরেন এক ফিলিস্তিনি নারী © সংগৃহীত

যুদ্ধবিরতির ষষ্ঠ দফায় ১০ ইসরায়েলিসহ ১৬ বন্দির মুক্তির বিনিময়ে কারাগার থেকে ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে দখলদার নেতানিয়াহু সরকার। হামাস বন্দিদের মুুক্তি দেওয়ার পর ফিলিস্তিনিদের ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি, সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরা ।

ইসরায়েলি কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বর্ধিত যুদ্ধবিরতি চুক্তির অধীনে চূড়ান্ত পর্যায়ে ৩০ ফিলিস্তিনি বন্দিকে বুধবার রাতে মুক্ত করা হয়েছে। এক বিবৃতিতে বলেছে ইসরায়েলি কারাগার পরিষেবা বলেছে, ‘রাতে ৩০ জন পুরুষ ও নারী নিরাপত্তা বন্দিকে বেশ কয়েকটি কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।’

এদিকে সর্বশেষ এই কারামুক্তির পর যুদ্ধবিরতি চুক্তির অধীনে ইসরায়েল থেকে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দিদের সংখ্যা পৌঁছেছে ২১০ জনে। এছাড়া হামাস ও গাজার অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীগুলো এই চুক্তির অধীনে ৭০ জন ইসরায়েলিকে এবং যুদ্ধবিরতি কাঠামোর বাইরে থাকা অন্যান্য জাতীয়তার আরও প্রায় ৩০ জন বন্দিকে মুক্তি দিয়েছে।

এএফপি বলছে, উভয়পক্ষ থেকে মুক্তিপ্রাপ্ত বন্দিদের তাদের বন্ধু ও পরিবারের সদস্যরা স্বাগত জানিয়েছেন। তবে ইসরায়েলের ওফার কারাগারের বাইরে ফিলিস্তিনি ও ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর মধ্যে বেশ কয়েক রাত ধরে সংঘর্ষ হয়েছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, কারাগারের বাইরে রাতের আঁধারে চালানো তাজা গুলিতে পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

এর আগে ইসরায়েল জানায়, গাজা থেকে আরও ১০ ইসরায়েলি বন্দি এবং চার থাই নাগরিককে বুধবার সন্ধ্যায় মুক্তি দেওয়া হয়েছে। মুক্তি পাওয়ার পর তারা ইসরায়েলি ভূখণ্ডে ফিরে গেছেন। এছাড়া বুধবার মুক্তি পাওয়া দুই রাশিয়ান-ইসরায়েলি নারীও ইসরায়েলে ফিরে এসেছেন বলে জানিয়েছে ইসরায়েল।

১১ জেলার ডিসিকে প্রত্যাহার, তালিকা দেখুন এখানে
  • ২৯ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে কমছে না জ্বালানির সংকট, ভোগান্তিতে গ্রাহক
  • ২৯ মার্চ ২০২৬
অফিসার নিয়োগ দেবে আকিজ গ্রুপ, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ২৯ মার্চ ২০২৬
বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে প্রাথমিকের নতুন বই রিভি…
  • ২৯ মার্চ ২০২৬
ফোন ছাড়তে পারছেন না? চোখ বাঁচাতে অন্তত ২০-২০-২০ নিয়ম মেনে চ…
  • ২৯ মার্চ ২০২৬
১১ জেলায় নতুন ডিসি, দেখুন তালিকা
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence