কৌতূহলের বশে গৃহশিক্ষিকাকে নৃশংসভাবে হত্যা কোরিয়ান স্কুলছাত্রীর

২৪ নভেম্বর ২০২৩, ০৮:৫৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:০৮ PM
স্কুলছাত্রী জং ইউ-জং

স্কুলছাত্রী জং ইউ-জং © সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার আদালতে দেশটির এক তরুণী নিজে স্বীকার করেছেন, শুধুই কৌতূহলের বশে তার গৃহশিক্ষিকাকে নৃশংসভাবে খুন করেছেন তিনি। জং ইউ-জং (২৩) নামের মাধ্যমিক বিদ্যালয়ে পড়ুয়া ওই তরুণীকে যাবজ্জীবন দিয়েছেন আদালত।

আদালতে ওই তরুণী এও জানিয়েছে, নিতান্তই কৌতূহলের বশবর্তী হয়ে এবং বিভিন্ন ক্রাইম শো দেখে খুনের প্রতি আগ্রহ থেকে এই কাজ করেছেন তিনি।

অনেকদিন ধরে জং ইউ-জং খুনের জন্য শিকার খুঁজেছিলেন। টার্গেট খুঁজে পেতে অনলাইন টিউটরিং অ্যাপ ব্যবহার করে কয়েক মাস শিকারের সন্ধান করছিলেন। ৫০ জনেরও বেশি নারীর সঙ্গে কথা বলেছিলেন ওই অ্যাপের মাধ্যমে। তাদের জিজ্ঞাসা করেছিলেন, তারা বাড়িতে ছাত্রী পড়ান কিনা। পরে মে মাসে ছাত্রীর মা পরিচয়ে এক গৃহশিক্ষিকার সঙ্গে কথা বলেন। একপর্যায়ে গৃহশিক্ষিকা তার বাড়িতে প্রবেশ করতে দিলে জং ইউ-জং তাকে ১০০ বারেরও বেশি ছুরিকাঘাত করেন। তারপর মরদেহটি টুকরো করে ফেলেন এবং ট্যাক্সিতে করে নিয়ে যান।

স্যুটকেসে রক্ত দেখে ট্যাক্সিচালক পুলিশে খবর দেন এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জুনে অপরাধের কথা স্বীকার করে জং বলেন, সেসময় হ্যালুসিনেশন এবং অন্যান্য মানসিক ব্যাধিতে ভুগছিলেন তিনি। তাই খুন করেছেন।

আদালত জানায়, সতর্কতার সঙ্গে পরিকল্পিতভাবে তিনি এই খুন করেন এবং সেসময় তার মানসিক ও শারীরিক কোনো সমস্যা ছিল না। ফলে তার যাবজ্জীবন দেওয়া হয়।

দেশের ৭ জেলায় বন্যার আশঙ্কা, নদ-নদীর পানি নিয়ে সতর্কবার্তা
  • ২৮ জুন ২০২৬
আজ থেকে চালু ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে
  • ২৮ জুন ২০২৬
ভাইভা পরীক্ষা দিতে এসে সাবেক ছাত্রলীগ নেতা আটক
  • ২৮ জুন ২০২৬
রাজধানীর মোতালিব প্লাজা থেকে ৪০ লাখ জাল টাকা উদ্ধার
  • ২৮ জুন ২০২৬
শিক্ষক-কর্মচারীর গড় অবসর ভাতা ১৩ লাখ টাকা, সুখবর দিলেন শিক্…
  • ২৮ জুন ২০২৬
সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড
  • ২৮ জুন ২০২৬