যুদ্ধবিরতির আগে গাজায় জাতিসংঘের স্কুলে হামলা, নিহত ৩০

২৪ নভেম্বর ২০২৩, ১২:২৯ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:০৮ PM
 উত্তর গাজায় ইসরায়েলি বিমান হামলার পর ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে

উত্তর গাজায় ইসরায়েলি বিমান হামলার পর ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে © সংগৃহীত

ফিলিস্তিনের উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে জাতিসংঘ-অধিভুক্ত একটি স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় ৩০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস।শুক্রবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হতে যাওয়া যুদ্ধবিরতির আগে এমন হামলা চালানো হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায়, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডব্লিউএ) পরিচালিত আবু হুসেইন স্কুলে হামলায় প্রায় ৩০ জন নিহত হয়েছেন। গাজার অন্যান্য অংশে সহিংসতা ও তীব্র বোমাবর্ষণ থেকে পালিয়ে আসা ফিলিস্তিনিদের আশ্রয়স্থল এটি।

উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, হাসপাতালটি তীব্র বোমা হামলার শিকার হয়েছে। ভবনের বড় অংশগুলো ছিল লক্ষ্যবস্তু।

বেইত লাহিয়া অঞ্চলের হাসপাতালে প্রায় এক সপ্তাহ ধরে অবরুদ্ধ দুই শতাধিক রোগী, চিকিৎসাকর্মী এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত লোকেরা।

এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রথম ১৩ জন বেসামরিক বন্দিকে বিকেল ৪টার দিকে মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদেরও মুক্তি দেওয়া হবে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সংবাদ সম্মেলনে বলেছেন, শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে যুদ্ধবিরতি শুরু হবে। ১৩ জন বন্দি সন্ধ্যায় মুক্তি পাবেন। এই সময়ের মধ্যে বন্দিদের মধ্যে যারা একই পরিবারের তাদের একত্রিত করা হবে। ৪ দিনের মধ্যে ৫০ বন্দিকে মুক্তি দেওয়ার যে চুক্তি হয়েছে সেটি অনুযায়ী প্রতিদিন নতুন করে আরও বেসামরিক বন্দিকে যুক্ত করা হবে।

আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950