স্কুলের বাইরে তিন শিশুকে ছুরিকাঘাতের ঘটনায় সহিংসতা ছড়াল ডাবলিনে

২৪ নভেম্বর ২০২৩, ০৮:১৪ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:০৮ PM
বিক্ষোভের সময় ডাবলিনে গাড়ি ভাংচুর করা হয়

বিক্ষোভের সময় ডাবলিনে গাড়ি ভাংচুর করা হয় © বিবিসি

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে স্কুলের বাইরে তিন শিশুসহ পাঁচজন আহত হয়েছে। এ ঘটনার পর সেখানে ব্যাপক সহিংসতা হয়েছে।বৃহস্পতিবার (২৩ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে ডাবলিনের সিটি সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যায় শুরু হয় বিক্ষোভ।

বিবিসি ও রয়টার্সের খবরে বলা হয়েছে, ঘটনার পর পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এতে যান চলাচল ব্যাহত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বেলা দেড়টার দিকে একটি স্কুলের বাইরে কয়েকজন দুর্বৃত্ত শিশুদের ওপর হামলা চালায়। আইরিশ পুলিশ প্রধান ড্রিউ হ্যারিস এ জন্য অতি ডানপন্থী মতাদর্শের একটি গ্রুপকে দায়ী করেছেন। দেশটির প্রেসিডেন্ট বলেছেন, তারা এজেন্ডা বাস্তবায়নের জন্য এ হামলা চালিয়েছে। 

আরো পড়ুন: সকাল থেকে শুরু হচ্ছে হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি

হামলায় আহত তিন শিশুর মধ্যে ৫ বছর বয়সী একজনের অবস্থা গুরুতর বলেন পুলিশ জানিয়েছে। ৫ ও ৬ বছর বয়সী অপর দুই শিশুকেও চিকিৎসা দেওয়া হয়েছে। আহত অবস্থায় আরেক নারী চিকিৎসাধীন আছেন। 

সন্দেহভাজন এক হামলাকারীকেও হাসপাতালে নেওয়া হয়। তার বয়স ৫০ বছর হতে পারে বলে ধারণা। ঘটনার পর জাতীয়তা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য ছড়িয়ে পড়ে। তবে গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেছে পুলিশ।  

কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
রুয়েট শিক্ষার্থী রাফিদের মরদেহ চুয়াডাঙ্গায়, রাতে জানাজা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
কর্মকর্তা নিয়োগ দেবে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিক পেটানোর পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন দক্ষিণ কোরিয়ায়, আবেদন স্নাতকোত্তর-পিএই…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬