মাটির নিচে কফিনবন্দি হয়ে ৭ দিন কাটালেন ইউটিউবার

২২ নভেম্বর ২০২৩, ০২:৩৬ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১০ PM
ইউটিউবার মিস্টার বিস্ট

ইউটিউবার মিস্টার বিস্ট © সংগৃহীত

জীবন্ত কবরে সাত দিন কাটালেন জনপ্রিয় ইউটিউবার জিমি ডোনাল্ডসন ওরফে ‘মিস্টার বিস্ট’। আমেরিকার বাসিন্দা এই ইউটিউবার তার ইউটিউব ভিডিওর জন্য নানান ধরনের কর্মকাণ্ড করে থাকেন। এবার মাটির নিচে কফিনবন্দি হয়ে সাত দিন কাটালেন তিনি।

ঘটনার বিস্তারিত সম্পর্কে বলা হয়েছে, জিমির (২৫) কফিনের ঢাকনা ছিল স্বচ্ছ। ভেতরে ছিল পানি ও হিমায়িত শুকনা খাবার। তার নিরাপত্তা নিশ্চিতে ও প্রতিক্রিয়া রেকর্ড করার জন্য সেখানে ছিল ক্যামেরা। কফিনে বাতাস চলাচলের ব্যবস্থাও রাখা হয়েছিল। সেখান থেকে জিমি তার বন্ধুদের সঙ্গে এবং মাটির ওপরে থাকা তার সহযোগীদের সঙ্গে কথাও বলতে পারতেন। এমনকি সেখানে তার নড়াচড়ার জন্য পর্যাপ্ত জায়গা রাখা হয়েছিল। এতে কিছুটা সোজা হয়ে তিনি বসতে পারতেন। তবে দাঁড়ানোর কোনো সুযোগ ছিল না। তার কফিনের ওপরে ঢালা হয়েছিল ২০ হাজার পাউন্ড মাটি।

জিমির ইউটিউবে ভক্ত সংখ্যা ২১ কোটি ২০ লাখ। জীবন্ত সাত দিন মাটির নিচে থাকার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে মিস্টার বিস্টের জনপ্রিয়তা আরও বেড়েছে বলেই জানা গেছে।

ভাইরাল ভিডিওটিতে দেখা গেছে, নির্বিঘ্নে কফিনে সাত দিন কাটিয়েছেন বিস্ট। কোনো রকম অসুবিধার মুখে পড়তে হয়নি তাকে। যখন জিমিসহ কফিন মাটির নিচে রাখা হয়, সেই সময়কার অনুভূতি সম্পর্কে তিনি বলেন, ‘আমি সাত দিনের জন্য নিজেকে এই কফিনে সমর্পণ করেছি।’

কিন্তু চতুর্থ দিন ডোনাল্ডসন বলেন, ‘আমি আশা করি, আগামীকালের দিনটি সহজ হবে। এটি অদ্ভুত একটি অনুভূতি। আমি অনেক ক্লান্ত, কিন্তু কিছু কারণে ঘুমাতে পারছি না। আমি নিজেও জানি না কেন এরকম হচ্ছে। আগে কখনো এমন হয়নি। আমি কেন কাঁদছি, জানি না।’

আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950