ফিলিস্তিনি শিক্ষার্থীদের পাশে তুরস্ক ও মালয়েশিয়া

২০ নভেম্বর ২০২৩, ০৫:১৭ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১৪ PM
ফিলিস্তিনি শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন দেশে থেকে নিজেদের পক্ষে জনমত গড়ার চেষ্টা করছে

ফিলিস্তিনি শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন দেশে থেকে নিজেদের পক্ষে জনমত গড়ার চেষ্টা করছে © ফাইল ফটো

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। যুদ্ধ শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে কয়েকটি দেশ। তাদের মধ্য অন্যতম দুটি দেশ হলো তুরস্ক ও মালয়েশিয়া। গাজায় যুদ্ধ বন্ধে দুই দেশের চেষ্টা অব্যাহত আছে। 

এবার তুরস্ক ও মালয়েশিয়ায় অধ্যয়নরত ফিলিস্তিনের গাজার শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করার ঘোষণা দিয়েছে দেশ দুটির সরকার। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার কারণে তাঁদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে টিউশন ফি মওকুফ করা হয়েছে বলে জানিয়েছে দেশগুলোর সরকার।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, গাজা থেকে আগত ফিলিস্তিনি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করে একটি আদেশ জারি করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আদেশে বলা হয়েছে, তুরস্কে স্নাতক ও ডিপ্লোমা পর্যায়ে অধ্যয়নরত গাজার শিক্ষার্থীদের এই বছরের দ্বিতীয় সেমিস্টারের খরচ বহন করবে তুর্কি সরকার। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া গাজার সব ফিলিস্তিনি শিক্ষার্থী এ সুবিধা পাবেন বলেও নিশ্চিত করা হয়েছে ওই প্রতিবেদনে।

তুরস্কে অধ্যয়নরত অধিকাংশ ফিলিস্তিনি শিক্ষার্থীর খরচ তাঁদের পরিবারই দিয়ে থাকে। কিন্তু গাজায় ইসরায়েলের হামলার কারণে এখন তাঁরা পরিবার থেকে বিচ্ছিন্ন। তাঁদের কাছে পরিবারের অর্থ পাঠাতে পারছেন না। এরই প্রেক্ষিতে সরকার সে শিক্ষার্থীদের পড়ার খরচ মওকুফ করার ঘোষণা জানিয়েছে তুরস্ক।

আর মালয়ভিত্তিক সংবাদ মাধ্যম মালয়েশিয়ার স্ট্রেট টাইমসের খবরে বলা হয়েছে, দেশটির পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছয় শতাধিক ফিলিস্তিনি শিক্ষার্থীর টিউশন ফি অবিলম্বে এক বছরের জন্য মওকুফ করা হবে বলে জানিয়েছেন দেশটির উচ্চশিক্ষামন্ত্রী মোহাম্মদ খালেদ নরদিন। একই সঙ্গে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দুই শতাধিক ফিলিস্তিনি শিক্ষার্থীকে এই সুবিধা দেওয়ার জন্য উচ্চশিক্ষা মন্ত্রণালয় আলোচনা করবে বলেও জানান তিনি। এ ছাড়া তাঁদের আগামী বছরের জন্য মাসিক হারে ভাতা দেওয়ার বিষয়টিও বিবেচনা করছে সরকার।

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ১৩ হাজারে পৌঁছেছে। গতকাল রবিবার গাজা সরকারের গণমাধ্যম কার্যালয় এ তথ্য জানায়। তারা আরও জানায়, নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৫ হাজার ৫০০ টির বেশি শিশু রয়েছে। আর নারী ৩ হাজার ৫০০ জন। গাজা সরকারের গণমাধ্যম কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, উপত্যকায় আহত ফিলিস্তিনিদের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেছে। আহত মানুষের মধ্যে ৭৫ শতাংশের বেশি শিশু ও নারী।

গাজা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নিখোঁজ ব্যক্তির সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছে। তাঁদের বেশির ভাগই ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় গাজাভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।

চিকিৎসা-সংসার-সন্তান নিয়ে বিপদে জুলাইয়ে গুলিবিদ্ধ শাবিপ্রবি…
  • ২৯ মার্চ ২০২৬
তেলের দাম ও বাসভাড়া বাড়িয়েছেন কারা, যা বললেন নাসীরুদ্দীন পা…
  • ২৯ মার্চ ২০২৬
ময়মনসিংহে চাল ব্যবসায়ীকে হত্যার রহস্য উদঘাটন, হত্যাকারী গ্র…
  • ২৯ মার্চ ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো, কর্মস্থল ঢাকা
  • ২৯ মার্চ ২০২৬
সাতক্ষীরার শ্যামনগরে ২০০ লিটার ডিজেল জব্দ
  • ২৯ মার্চ ২০২৬
পে-স্কেলের বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান সর…
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence