গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে

২০ নভেম্বর ২০২৩, ০৯:০৪ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১৪ PM

© সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে। তাদের মধ্যে শিশু এবং অপ্রাপ্তবয়স্কদের সংখ্যা অন্তত সাড়ে পাঁচ হাজার। এছাড়া সাড়ে তিন হাজার নারীও রয়েছেন। খবর আনাদুলু এজেন্সির।

তুরস্কের এই সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় অন্তত ১৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ হাজার। আহতদের ৭৫ শতাংশই নারী ও শিশু। এছাড়া নিখোঁজের সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছে বলে প্রশাসন জানিয়েছে। নিখোঁজদের বেশিরভাগই ধসে পড়া ভবনগুলোর নিচে পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

আনাদুলু এজেন্সির খবরে আরও বলা হয়েছে, ইসরায়েলি হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়েছে ৮৩টি মসজিদ এবং তিনটি গির্জা। বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে গাজা উপত্যকার ৬০ শতাংশ আবাসিক ইউনিট। এছাড়া জানা গেছে, এ পর্যন্ত ২৫টি হাসপাতাল এবং ৫২টি স্বাস্থ্যকেন্দ্র সেবাদানের বাইরে চলে গেছে। 

গত ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা গাজা সংলগ্ন ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন হামলা চালায়। হামলার ব্যাপকতায় হতভম্ব ইসরায়েল হামাসকে নির্মূল করার প্রত্যয় নিয়ে সেইদিন থেকেই গাজায় ব্যাপক হামলা শুরু করে। এ হামলায় এখন পর্যন্ত ১৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে হামাসের হামলায় প্রয় দেড় হাজার সামরিক ও বেসামরিক ইসরায়েলির মৃত্যু হয়েছে।

দেশের ৭ জেলায় বন্যার আশঙ্কা, নদ-নদীর পানি নিয়ে সতর্কবার্তা
  • ২৮ জুন ২০২৬
আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, নতুন নিয়মে আবেদন করবেন যে…
  • ২৮ জুন ২০২৬
ভাইভা পরীক্ষা দিতে এসে সাবেক ছাত্রলীগ নেতা আটক
  • ২৮ জুন ২০২৬
রাজধানীর মোতালিব প্লাজা থেকে ৪০ লাখ জাল টাকা উদ্ধার
  • ২৮ জুন ২০২৬
শিক্ষক-কর্মচারীর গড় অবসর ভাতা ১৩ লাখ টাকা, সুখবর দিলেন শিক্…
  • ২৮ জুন ২০২৬
সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড
  • ২৮ জুন ২০২৬