ইসরায়েলি সংযোগ থাকা জাহাজ ছিনতাই করল হুতিরা

২০ নভেম্বর ২০২৩, ১২:১৪ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১৪ PM
‘গ্যালাক্সি লিডার’ জাহাজ

‘গ্যালাক্সি লিডার’ জাহাজ © সংগৃহীত

লোহিত সাগরে তুরস্ক ছেড়ে আসা ভারতগামী একটি কার্গো জাহাজ ‘ছিনতাই’ করেছে ইয়েমেনের হুতিরা। রবিবার (১৯ নভেম্বর) তারা জাহাজ ‘ছিনতাই’ করে বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই জাহাজটি ব্রিটিশ মালিকানাধীন এবং একটি জাপানি সংস্থা এটির পরিচালনার দায়িত্বে ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা জাহাজ ছিনতাইয়ের বিষয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি। তবে ইতিপূর্বে এই গোষ্ঠী ইসরায়েলি জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছিল।

জাহাজটির ছিনতাইয়ের বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় বলেছে—বাহামার পতাকাবাহী ওই জাহাজটিতে বুলগেরিয়া, ফিলিপাইন, মেক্সিকো এবং ইউক্রেন সহ বিভিন্ন দেশের অন্তত ২৫ জন নাবিক ছিলেন। তবে এর মধ্যে কোনো ইসরায়েলি ছিলেন না। 

জাহাজ ছিনতাইয়ের ঘটনাটিকে ‘ইরানের সন্ত্রাসী কার্যকলাপ’ হিসেবে আখ্যায়িত করেছে নেতানিয়াহুর দপ্তর। আর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টিকে ‘বৈশ্বিক পরিণতির জন্য অত্যন্ত গুরুতর ঘটনা’ বলে অভিহিত করেছে। 

ইসরায়েলি কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন—জাহাজটি ব্রিটিশ মালিকানাধীন এবং এটি পরিচালনা করে জাপানিরা। তবে পাবলিক শিপিং ডেটাবেইস অনুযায়ী, গাড়ি বহনকারী ওই জাহাজটির মালিকানার বিবরণে আব্রাহাম রামি উঙ্গারের নাম রয়েছে। তিনি ইসরায়েলের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি হিসাবে পরিচিত।

ব্রিটিশ সামরিক বাহিনীর ‘ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন’ মনে করে, জাহাজটি ইয়েমেনের বন্দর শহর হোদেইদা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে থাকা অবস্থায় ছিনতাই হয়েছে।

আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950