ইতালির দু্ই শহরে সংসার পাতলেই পাবেন লাখ টাকা

১৮ নভেম্বর ২০২৩, ০১:৪২ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
ইতালি শহর

ইতালি শহর © প্রতীকী ছবি

ইতালির ছোট্ট শহর ক্যালাব্রিয়া। ইতালির দক্ষিণ-পশ্চিম অঞ্চলে অবস্থিত শহরটি। মাত্র ৩ হাজার মানুষের বাস সেখানে। ইউরোপ ট্যুরে গেলে লিস্টে থাকে ইতালির বিভিন্ন শহর। তবে এবার ইতালি শহরে গিয়ে সংসার পাতলেই পাবেন সেখানকার প্রশাসন থেকে ২৮-৩০ হাজার ইউরো। যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ লাখ টাকা। 

ওই শহরের জনসংখ্যা বাড়াতেই ক্যালাব্রিয়ায় এসে পাকাপাকিভাবে বসতি স্থাপনের অনুরোধ জানাচ্ছে সেখানকার প্রশাসন। আর সেখানেই পাকাপাকিভাবে বসতি স্থাপন করতে পারবেন।

তবে এজন্য অবশ্য আছে একটি শর্ত। সেখানে অবশ্যই আপনাকে একটি বাড়ি কিনতে হবে আবার আপনার বয়স ৪০ বছরের বেশি হওয়া যাবে না। একই সঙ্গে এই শহরে একটি নতুন ব্যবসাও শুরু করতে হবে আপনাকে। যিনি ক্যালাব্রিয়ায় থাকার জন্য আবেদন করবেন, অনুমোদনের ৯০ দিনের মধ্যে সেখানে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।

New Project - 2023-11-18T134141-390

শহরের জনসংখ্যা বৃদ্ধি করতে ও অর্থনীতিকে চাঙ্গা করতেই এই উদ্যোগ নিয়েছে দেশটির প্রশাসন। যারা ক্যালাব্রিয়া নতুন জীবন শুরু করবেন, তাদের প্রশাসন থেকে সর্বোচ্চ তিন বছরের মধ্যে প্রায় ৩৫ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ক্যালাব্রিয়ার ৭৫ শতাংশেরও বেশি অঞ্চলে, ৩২০ সম্প্রদায়ের মানুষ বাস করেন। তবে ২০২১ এর পরিসংখ্যান বলছে, এই অঞ্চলের জনসংখ্যা ৫ হাজারেরও কম।এই পরিস্থিতি ক্যালাব্রিয়ার প্রসাশনের কাছে উদ্বেগজনক। তাই শহরের হাল ফেরাতে এই উদ্যোগ নিয়েছে প্রশাসন। সমুদ্রের তীরে গড়ে ওঠা এই শহরে গিয়ে থাকলে এবং ব্যবসা শুরু করলেই মিলবে ২৫ লক্ষ টাকা।

ক্যালাব্রিয়াতেই শুধু এমন অফার দেওয়া হচ্ছে, তা নয়। ইতালির দক্ষিণ প্রান্তে অবস্থিত প্রেসিস শহর। সেখানেও কেউ যদি তিন বছরের বেশি বাড়ি কিনে থাকেন, পেয়ে যাবেন প্রায় ৩০ হাজার ইউরো।যার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ লাখ টাকা। ক্যালাব্রিয়ার মতো প্রেসিসে এসে বসবাসের জন্যও আছে কিছু শর্ত। বয়স ৪০ বছরের বেশি হওয়া যাবে না।পাশাপাশি যিনি সেখানে বাড়ি কিনবেন, তা ১৯৯১ সালের আগে তৈরি হতে হবে ও ওই ব্যক্তিকে নতুন ব্যবসাও শুরু করতে হবে প্রেসিস শহরে।

ট্যাগ: মানুষ
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950