কাশ্মীরে হাউসবোটে আগুন, ৩ বাংলাদেশি পর্যটকের মৃত্যু

১১ নভেম্বর ২০২৩, ০৬:৪১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৩ PM
হাউসবোটে আগুন

হাউসবোটে আগুন © সংগৃহীত

কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকে একটি হাউসবোটে আগুন লেগে তিন বাংলাদেশি পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে। তবে ওই তিন বাংলাদেশির বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

দেশটির স্থানীয় পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর পুড়ে যাওয়া হাউসবোটগুলো থেকে কয়েকটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিন বাংলাদেশি পর্যটকও রয়েছেন। তারা সাফিনা নামে একটি হাউসবোটে ছিলেন।

এনডিটিভি আরও জানিয়েছে, শনিবার সকালে হাউসবোটে দুর্ঘটনা ঘটলে তা আশেপাশে ছড়িয়ে পড়ে। ফলে আরও কিছু হাউজবোট পুড়ে যায়। সব মিলিয়ে পাঁচটি হাউসবোট পুড়েছে। আরও কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কি কারণে আগুন লেগেছে, এখনও কোনো কারণ জানা যায়নি।

জম্মু কাশ্মীর পর্যটন দপ্তর জানিয়েছে শনিবার ভোরে ডাল লেকের পর্যটন কেন্দ্রে বিশাল এই অগ্নিকাণ্ডে কোটি কোটি টাকার সম্পত্তি ধ্বংস হয়েছে। অগ্নিকাণ্ডে পাঁচটি হাউসবোট পুড়ে ছাই হয়ে গেছে। সকালে ডাল লেকের ৯ নম্বর ঘাটে একটি হাউসবোটে আগুন লাগে। তারপর অন্যান্য হাউসবোটেও দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। অগ্নিকাণ্ডের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬