খুনের মামলা শুনানিতে কিশোর বলল আমি বেঁচে আছি!

১১ নভেম্বর ২০২৩, ০৪:১৮ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৩ PM
ভারতের সুপ্রিম কোর্ট

ভারতের সুপ্রিম কোর্ট © সংগৃহীত

নিজের খুনের মামলার শুনানি চলাকালীন আদালতে হঠাৎ হাজির হলো ১১ বছরের কিশোর। অভিযোগ, তাকে খুনের মিথ্যা মামলা সাজিয়েছেন তার বাবা। কিশোরের নানা ও মামাবাড়ির বাকি সদস্যদের বিপদে ফেলতেই এই ষড়যন্ত্র করা হয়েছে। আদালতে সশরীরে উপস্থিত হয়ে মামলাটিকে মিথ্যা প্রমাণিত করেছে ওই কিশোর।

ভারতের উত্তর প্রদেশের পিলিভিটের বাসিন্দা ওই কিশোর ছোটবেলাতেই মাকে হারিয়েছে। অভিযোগ, যৌতুকের দাবিতে তার বাবা তার মাকে মারধর করতেন। সেই মারধরের কারণে এক দিন মৃত্যু হয় তার। ওই ঘটনার পর ওই নারীর বাবা জামাইয়ের বিরুদ্ধে পুলিশে অভিযোগও দায়ের করেছিলেন। কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ করেনি বলে অভিযোগ।

এর পর শিশুটি কার কাছে থাকবে তা নিয়ে বাবা ও মামাদের মধ্যে আইনি লড়াই চলেছে দীর্ঘ দিন। তাতে সুবিধা করতে না পেরে অভিযুক্ত শিশুর দাদা ও মামাদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন বাবা। কিশোরের মৃত্যুর মিথ্যা মামলা সাজিয়ে তাদের বিপাকে ফেলা হয়েছে বলে অভিযোগ।

খুনের মামলা দায়ের হওয়ার পর কিশোরের দাদা ও মামাদের গ্রেপ্তার করে পুলিশ। এই মিথ্যা অভিযোগের বিরুদ্ধে প্রথমে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ধৃতরা। পরে সুপ্রিম কোর্টে মামলা ওঠে। সেই মামলার শুনানি যখন আদালতে চলছে, তখন আচমকা এজলাসে হাজির হয় ‘খুন হয়ে যাওয়া’ সেই কিশোর। সে আদালতে দাঁড়িয়ে বাবার বিপক্ষে বয়ান দেয় এবং দাদা ও মামাদের মুক্তির আবেদন জানায়।

এর পরই উত্তর প্রদেশ সরকার ও পিলিভিটের পুলিশ সুপারকে নোটিস পাঠান শীর্ষ আদালত। মামলাকারীর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলেও জানান বিচারপতিরা। আদালতের নির্দেশে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬