প্রেমিকা হত্যাকারী যুবককে ক্ষমা করলেন পুতিন

১১ নভেম্বর ২০২৩, ০৪:০৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৩ PM
কানিউস ও তার সাবেক প্রেমিকা

কানিউস ও তার সাবেক প্রেমিকা

সম্পর্ক ছিন্ন করেছিল প্রেমিকা। এর জেরে প্রেমিক প্রেমিকাকে আটকে রাখে সাড়ে তিন ঘণ্টা। এ সময়ে তাকে ধর্ষণ ও নির্যাতন করা হয়। অবশেষে ওই মেয়েকে ১১১ বার ছুরিকাঘাত করে হত্যা করে প্রেমিক। সেই ঘটনায় দোষী সাব্যস্ত হন প্রেমিক। ১৭ বছরের সাজাও হয় তার। তবে, এই খুনিকে ক্ষমা করে দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি। ঘটনাটি রাশিয়ার। তাই সেই রাষ্ট্রপতি স্বয়ং পুতিন । 

ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সানের বরাতে আজ শনিবার (১১ নভেম্বর) ভারতীয় সংবাদ মাধ্যমটি জানায়, ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করায় সাজাপ্রাপ্ত একজন খুনিকে ক্ষমা করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভ্লাদিস্লাভ কানিউস নামে ওই রুশ নাগরিক তার প্রাক্তন প্রেমিকা ভেরা পেখতেলেভাকে নৃশংসভাবে হত্যা করার জন্য ১৭ বছরের সাজা পান। তবে, এক বছরেরও কম সময়ের জন্য তিনি সাজা খেটেছেন।

সাজাপ্রাপ্ত আসামিকে মুক্তি দেওয়ার বিষয়টি সামনে আনেন পেখতেলেভার মা ওকসানা। একটি ছবিতে মেয়ের হত্যাকারীকে সামরিক পোশাক পরিহিত অবস্থায় অস্ত্র হাতে দেখতে পান তিনি। শোকার্ত ওই মা বিলাপ করে বলেন, ‘এটা আমার ওপর একটা আঘাত। আমার সন্তান কবরে পঁচে যাচ্ছে। আমার জীবনে আর কোনো আশা নেই।

আরও পড়ুন: ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্য দেবেন তামিম ইকবাল

কাঁদতে কাঁদতে এই মা বলেন, আমার বেঁচে থাকার আর কোনো ইচ্ছে নেই। তারা আমাকে শেষ করে দিয়েছে। বাস্তবিক অর্থে আমি অনেক শক্তিশালী ছিলাম। তবে,  আমাদের রাষ্ট্রের এই অনাচার আমাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। আমি জানি না এরপর কি করতে হবে।

মেয়ের হত্যাকারীকে মুক্তি দেওয়ার জন্য পুতিনকেই দুষছেন ওকসানা নামের ওই মা। নিজের নিরাপত্তা নিয়েও চিন্তিত তিনি। ওকসানা বলেন, কীভাবে একজন খুনির হাতে অস্ত্র দেওয়া হলো। কীভাবে একজন খুনি রাশিয়াকে রক্ষা করবে। সে নোংরা। সে মানুষ নয়। সে যেকোনো সময় যে কাউকে হত্যা করতে পারে।

এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ
  • ০৫ এপ্রিল ২০২৬
বেরোবির দেয়ালে জয় বাংলা লিখন, ৯ মাসেও জমা পড়েনি তদন্ত প্রতি…
  • ০৫ এপ্রিল ২০২৬
গাজীপুরে ১৫৩২ জনের এনসিপিতে যোগদান
  • ০৫ এপ্রিল ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল, আহত ৪
  • ০৫ এপ্রিল ২০২৬
টানা তিনবার ‘হল চ্যাম্পিয়ন’ হলেন ঢাবি ছাত্রদল নেতা সিফাত
  • ০৫ এপ্রিল ২০২৬
ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল এডুকেশন এক না: শিক্ষামন্ত্রী
  • ০৫ এপ্রিল ২০২৬