সোয়া লাখ বছরের মধ্যে এবার উষ্ণতম অক্টোবর দেখল পৃথিবী

০৯ নভেম্বর ২০২৩, ১২:৪৭ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৪ PM

© প্রতীকী ছবি

গত সোয়া লাখ বছরের মধ্যে এ অক্টোবরেই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার (৮ নভেম্বর) ইইউ কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (সিথ্রিএস) বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শূন্য দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তন পরিবেশের জন্য চরম হুমকির আভাস দিচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, গ্রিনহাউজ গ্যাস নির্গমন উষ্ণতা বৃদ্ধির মূল কারণ। এছাড়াও চলতি বছরের এল নিনো (এল নিনো হচ্ছে প্রাকৃতিকভাবে তৈরি একটি জলবায়ুর ধরন, যার কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে খাদ্য, সুপেয় পানি এবং স্বাস্থ্য সুরক্ষার ঝুঁকি বৃদ্ধি পাবে) প্রশান্ত মহাসাগরের পূর্বাংশের উপরিতলের পানিকে ক্রমেই উষ্ণ করে তুলছে। এ উষ্ণতা বৃদ্ধির ফলে এক দিকে যেমন পরিবেশকে অস্থিতিশীল করে তুলছে, অপরদিকে মেরু অঞ্চলের বরফ গলিয়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়িয়ে দিচ্ছে।

আরও পড়ুন: বাবাও বিচারক ছিলেন, ডাক্তারের স্বপ্ন রেখে মেয়েও সহকারী জজ

গবেষণা বলছে, এবছর অক্টোবরে ভূপৃষ্ঠের তাপমাত্রা ১৮৫০ থেকে ১৯০০ সালের তাপমাত্রার চেয়ে ১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার জলবায়ু বিজ্ঞানী মাইকেল মান বলেছেন, অন্যান্য এল নিনোর রেকর্ড ভেঙেছে এবারের এল নিনো। ফলে এ বছর অতিরিক্ত বৈশ্বিক উষ্ণতা জলবায়ু পরিবর্তনকে ধ্বংসাত্মক পর্যায়ে নিয়ে গিয়েছে।

তিনি আরও বলেন, এ বছর ঘটে যাওয়া ঝড়, বন্যা, অগ্নিকাণ্ডকে কোনভাবেই স্বাভাবিক বলা যাচ্ছে না। ক্রমবর্ধমান কার্বন ডাই-অক্সাইড ও গ্রিন হাউস গ্যাস নির্গমন কমিয়ে আনতে হবে এবং এখনি পরিবেশ রক্ষায় বৈশ্বিক স্থিতিশীল ও তাপমাত্রা কমাতে সকলকে সচেষ্ট হতে হবে।

মার্কিন-ইরান যুদ্ধবিরতিতে ইসরায়েলের প্রতিক্রিয়া কী?
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব: কী বার্তা দিল তেহরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রথম সভায় যেসব সিদ্ধান্ত নিল তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অফিস সময় কমাল যবিপ্রবি
  • ০৮ এপ্রিল ২০২৬
close