কুমিরকে পাল্টা কামড় দিয়ে প্রাণে বাঁচলেন কৃষক

০৯ নভেম্বর ২০২৩, ০৯:০২ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জলাভূমিতে কুমির

জলাভূমিতে কুমির © সংগৃহীত

অস্ট্রেলিয়ার এক কৃষক লেকের পাড়ে গিয়ে পড়েছিলেন বিপদে। এক কুমির হঠাৎ পা কামড়ে ধরে গভীর পানিতে টেনে নিয়ে যাচ্ছিল তাকে। প্রথমে কুমিরটিকে লাথি মেরে তিনি ছাড়া পাওয়ার চেষ্টা করেন। এতে কাজ না হওয়ায় পরে তিনি পাল্টা কামড় বসান কুমিরকে। আর তাতেই প্রাণে বাঁচেন তিনি। সৌভাগ্যবান ওই কৃষকের নাম কলিন ডেভেরক্স।

ডেভেরক্স পেশায় একজন পশুপালক। গত মাসে ফিনিস নদীর কাছে বেড়া দেওয়ার কাজে যাওয়ার সময় তিনি ওই লেকের পাড়ে থেমেছিলেন। আর তখনই ঘটে দুর্ঘটনা।

ডেভেরক্স জানান, লেকের মাঝখানে কিছু মাছ সাঁতার কাটছে দেখে তিনি থেমেছিলেন। এরপর আবার রওনা হওয়ার সময় হঠাৎ একটি কুমির তার ডান পা কামড়ে ধরে টানতে টানতে পানির ভেতরে নিয়ে যাচ্ছিল। তখন তিনি প্রথমে আরেক পা দিয়ে কুমিরের বুকে লাথি মারার চেষ্টা করেন। কিন্তু তাতে কাজ না হওয়ায় কুমিরটিকে কামড় দেন।

আরও পড়ুন: চলমান পরিস্থিতি, শিক্ষার্থীদের কথা ভাবছি

ঘটনাটি বর্ণনা করে ডেভেরক্স বলেন, “আমি একরকম অসহায় অবস্থায় ছিলাম কিন্তু দৈবক্রমে আমার দাঁতের কামড় লাগে কুমিরের চোখের পাতায়। সেটি বেশ পুরু ছিল, অনেকটা চামড়া ধরে থাকার মতো। কিন্তু আমি ফের চোখের পাতা কামড়ে ধরলে কুমিরটি আমাকে ছেড়ে দেয়।

“সঙ্গে সঙ্গে আমি লাফ দিয়ে উঠে যাই। বড় বড় পা ফেলে যেখানে আমার গাড়ি ছিল সেদিকে যাই। কুমিরটি কিছুক্ষণ আমাকে তাড়া করে। সম্ভবত চার মিটার এসেছিল। কিন্তু তারপর থেমে যায়।”

একটি তোয়ালে ও দড়ি দিয়ে পা বেঁধে রক্তপাত বন্ধের চেষ্টা করেছেন বলে জানান ডেভেরক্স। তিনি বলেন, এরপর তার ভাই গাড়ি চালিয়ে প্রায় ১৩০ কিলোমিটার উত্তরের রয়াল ডারউইন হাসপাতালে তাকে নিয়ে যান।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close