যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় অ্যামাজনে চাকরিরত বাংলাদেশি তরুণ নিহত

০৮ নভেম্বর ২০২৩, ০৪:৫২ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৫ PM
মোহাম্মদ রিদোয়ান হক

মোহাম্মদ রিদোয়ান হক © সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক তরুণ নিহত হয়েছেন। গত রোববার (৫ নভেম্বর) ভোররাতে নিউ জার্সিতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে গাড়ির ধাক্কায় মোহাম্মদ রিদোয়ান হক (২৩) নামের ওই তরুণ নিহত হন। তিনি অ্যামাজনে কাজ করতেন। 

দুর্ঘটনার এই খবর নিশ্চিত করেছেন নিউইয়র্কে সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আশ্রাফউদ্দিন।

পুলিশের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, ওইদিন ভোররাতে নিউ জার্সির কর্মস্থল থেকে স্কুটারে বাসায় ফিরছিলেন রিদোয়ান। পেছন থেকে আসা একটি গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন তিনি, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মা-বাবার একমাত্র ছেলে রিদোয়ান বসবাস করতেন নিউইয়র্কের ব্রুকলিনে পরিবারের সঙ্গে। তার বাবা মো. আনসারুল হক খোকন অনেক বছর আগে চট্টগ্রামের সন্দ্বীপ থেকে যুক্তরাষ্ট্রে আসেন এবং পেশায় একজন নির্মাণ ব্যবসায়ী। রিদোয়ানের একমাত্র বোন নিউইয়র্কে চিকিৎসক হিসেবে কর্মরত। 

আশ্রাফউদ্দিন আরও জানান, ময়নাতদন্ত শেষে লাশ পাওয়া গেলে নিউ ইয়র্কেই তাকে দাফনের প্রস্তুতি চলছে।

নেত্রকোনায় মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা
  • ২৮ জুন ২০২৬
শিশুর পুষ্টি ও রোগ প্রতিরোধে মায়ের শালদুধের বিকল্প নেই: স্ব…
  • ২৮ জুন ২০২৬
ক্যাম্পাসের জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষার দায়িত্ব সবার: ইব…
  • ২৮ জুন ২০২৬
আড়ং নিয়োগ দেবে অ্যাসিস্ট্যান্ট, আবেদন ৫ জুলাই পর্যন্ত
  • ২৮ জুন ২০২৬
চীনে মাস্টার্স-পিএইচডি ভর্তির সুযোগ পাবেন ১০০ বাংলাদেশি শিক…
  • ২৮ জুন ২০২৬
যবিপ্রবি নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক শেখ মাহমুদুল হাসান
  • ২৮ জুন ২০২৬