গাজায় মানবিক সাহায্যপণ্যের গাড়িতে হামলা: রেড ক্রস

০৮ নভেম্বর ২০২৩, ১০:০৭ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৫ PM
সাহায্যপণ্যের গাড়ি বহরকে হামলা

সাহায্যপণ্যের গাড়ি বহরকে হামলা © সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সাহায্যপণ্যের গাড়ি বহরকে হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ করেছে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি)। আন্তর্জাতিক সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার (৭ নভেম্বর) গাজা শহরে একটি মানবিক সাহায্যপণ্যের বহরে হামলা চালানো হয়েছে, যেখানে জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম ছিল। খবর এএফপির।

এক বিবৃতিতে আইসিআরসি জানিয়েছে, বহরটিতে মোট পাঁচটি ট্রাক ছিল। আল-কুদসসহ বিভিন্ন হাসপাতালে দেওয়ার জন্য চিকিৎসা সরঞ্জাম ছিল ওই বহরে। তবে, এতে হামলার ঘটনা ঘটেছে। হামলায় দুটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ট্রাকের চালকেরা সামান্য আঘাত পেয়েছেন।

আরও পড়ুন: শিক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার ‘ফ্রি হ্যান্ড লাইসেন্স’ এদেশেই সম্ভব

কে বা কারা বহরে এই হামলা চালিয়েছে তা জানায়নি আইসিআরসি। এমনকি, কোন দিক থেকে এই হামলা চালানো হয়েছে তাও জানায়নি।

গাজায় রেড ক্রসের প্রতিনিধি দলের প্রধান উইলিয়াম স্কুমবার্গ বলেন, মানবিক কর্মীদের জন্য কাজের উপযুক্ত পরিবেশ নেই। এমনকি, তাদের কাজের জন্য এমন শর্ত দেওয়া হয়নি। আমরা এখানে বেসামরিক নাগরিকদের জরুরি সহায়তা দিতে এসেছি। আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে অত্যাবশ্যকীয় চিকিৎসা সুবিধা পৌঁছানো নিশ্চিত করা একটি আইনি বাধ্যবাধকতা।

নেত্রকোনায় মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা
  • ২৮ জুন ২০২৬
শিশুর পুষ্টি ও রোগ প্রতিরোধে মায়ের শালদুধের বিকল্প নেই: স্ব…
  • ২৮ জুন ২০২৬
ক্যাম্পাসের জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষার দায়িত্ব সবার: ইব…
  • ২৮ জুন ২০২৬
আড়ং নিয়োগ দেবে অ্যাসিস্ট্যান্ট, আবেদন ৫ জুলাই পর্যন্ত
  • ২৮ জুন ২০২৬
চীনে মাস্টার্স-পিএইচডি ভর্তির সুযোগ পাবেন ১০০ বাংলাদেশি শিক…
  • ২৮ জুন ২০২৬
যবিপ্রবি নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক শেখ মাহমুদুল হাসান
  • ২৮ জুন ২০২৬