শিশুদের গণকবরে পরিণত হয়েছে গাজা: আন্তোনিও গুতেরেস

০৭ নভেম্বর ২০২৩, ০৯:৩৪ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস © ফাইল ছবি

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকা শিশুদের গণকবরে পরিণত হয়েছে। গতকাল সোমবার (৬ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন।

জাতিসংঘের মহাসচিব বলেন, গাজায় শত শত শিশু নিহত হয়েছে। প্রতিদিন অসংখ্য শিশু আহত হচ্ছে। এই সংঘাত নিষ্পাপ শিশুদের জীবন কেড়ে নিচ্ছে।

হামলার নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, বেসামরিক লোকজনকে ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করছে হামাস।

এদিকে, জাতিসংঘ মহাসচিবের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে ওই দিন থেকেই গাজাকে অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল।

গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপরদিকে ইসরায়েল জানিয়েছে, হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

সূত্র: বিবিসি

৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫২১
  • ২৮ জুন ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার অবশ্যই ইতিবাচক, নৈতিক হতে হবে:…
  • ২৮ জুন ২০২৬
সাড়ে ৩ মাসে হামে ৭১২ প্রাণহানি
  • ২৮ জুন ২০২৬
দুই মাস বেতন বন্ধ, আর্থিক সংকটে বিনা চিকিৎসায় মাদ্রাসা কর্ম…
  • ২৮ জুন ২০২৬
আর্জেন্টিনার ম্যাচে বিদ্যুৎ না থাকায় পল্লী বিদ্যুৎ অফিসে ভা…
  • ২৮ জুন ২০২৬
মানের দিক থেকে মাভাবিপ্রবি অনেক ওপরে আছে: মাভাবিপ্রবি ভিসি
  • ২৮ জুন ২০২৬