গাজার আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের বোমা হামলা

০৫ নভেম্বর ২০২৩, ১২:৫৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৪০ PM
গাজার আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি বোমা হামলার দৃশ্য

গাজার আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি বোমা হামলার দৃশ্য © সংগৃহীত

ইসরাইলের বোমা হামলায় মাটির সঙ্গে মিশে গেছে গাজার আল আজহার বিশ্ববিদ্যালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিতে বোমা হামলার বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে এতে কোনও হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।

ইসরায়েলি এই বোমা হামলার একটি ভিডিও সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করেছেন ফিলিস্তিনের উপপররাষ্ট্রমন্ত্রী আমাল জাদু। ভিডিও ক্যাপশনে তিনি লিখেছেন, এটা কোনো পারমাণবিক অস্ত্র পরীক্ষা কেন্দ্র নয়। এটি গাজার আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইসরায়েলের বোমাবর্ষণের দৃশ্য।

আমাল জাদু বলেন, শুধু শুক্রবার থেকে গাজায় অ্যাম্বুলেন্স বহর, তিনটি হাসপাতাল ও জাতিসংঘ পরিচালিত পাঁচটি স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। গাজায় কোনো জায়গা নিরাপদ নয়।

লন্ডনে অবস্থানরত ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ আলনাওক তার এক্স  (সাবেক টু্ইটার) অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটিতে বোমা হামলায় একটি ভবন থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘ গাজার আল আজহার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি; যেখানে আমি ইংরেজি সাহিত্যে প্রথম ডিগ্রি অর্জন করেছি।’

গত ৭ অক্টোবর থেকে গাজায় অবিরাম বোমা হামলা চালাচ্ছে ইসরাইলের সেনাবাহিনী। এই হামলায় এখন পর্যন্ত হাজার হাজার স্থাপনা ধ্বংস হয়ে গেছে। এক বিবৃতিতে হামাস পরিচালিত গাজার মিডিয়া অফিসের পরিচালক সালামা মারুফ বলেছেন, ‘গত ৭ অক্টোবর থেকে ইসরাইলের হামলায় গাজার ৩২ হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এছাড়াও অন্তত ২০০টি স্কুল পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইসরাইলি বাহিনী।

আমার সঙ্গে অন্য নারী তুলনা করে আমার বিজয়কে কলুষিত করছেন
  • ২০ এপ্রিল ২০২৬
দাখিল পরীক্ষার প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ ট…
  • ২০ এপ্রিল ২০২৬
বিসিবির নির্বাচন কবে, জানালেন তামিম
  • ২০ এপ্রিল ২০২৬
ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম
  • ২০ এপ্রিল ২০২৬
চরফ্যাশনে বিনামূল্যে বীজ-সার পাচ্ছেন ১৩ হাজার কৃষক
  • ২০ এপ্রিল ২০২৬
দল হয়ত ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ
  • ২০ এপ্রিল ২০২৬