গাজায় অ্যাম্বুলেন্সে হামলায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

০৪ নভেম্বর ২০২৩, ০৬:৪৩ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৪০ PM
আন্তোনিও গুতেরেস

আন্তোনিও গুতেরেস © সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় অ্যাম্বুলেন্সে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এক বিবৃতিতে তিনি বলেছেন, গতকাল শুক্রবারের এ হামলার ঘটনায় তিনি স্তম্ভিত। আবারও যুদ্ধবিরতির আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। শুক্রবার (৩ নভেম্বর) গাজার আল-শিফা হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুলেন্সে হামলার ঘটনায় ১৫ জন নিহত হন।

এ ঘটনায় উদ্বেগ জানিয়ে দেওয়া বিবৃতিতে গুতেরেস বলেন, ‘আল–শিফা হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুলেন্সে হামলা হওয়ার যে খবর পেয়েছি, তাতে আমি স্তম্ভিত। হাসপাতালের বাইরের সড়কের ওপর পড়ে থাকা মরদেহের ছবিগুলো খুবই মর্মান্তিক। অবশ্যই এর সমাপ্তি টানতে হবে’।

গাজায় মানবিক পরিস্থিতিও খুব ভয়াবহ বলে উল্লেখ করেন গুতেরেস। বিবৃতিতে তিনি বলেন, ‘মর্গগুলো লাশে ভরে গেছে। দোকানগুলো খালি হয়ে আছে। স্যানিটেশনের অবস্থা ভয়াবহ। আমরা দেখছি রোগ ও শ্বাসকষ্টজনিত অসুস্থতা বেড়ে গেছে। বিশেষ করে শিশুদের মধ্যে তা বেড়েছে। পুরো জনগোষ্ঠী আতঙ্কিত। কোনো জায়গা নিরাপদ নেই।’

ঘটনাস্থলে উপস্থিত থাকা এক এএফপি প্রতিনিধি বলেন, হাসপাতালের বাইরে থাকা অ্যাম্বুলেন্সটিতে হামলার পর এর ভেতর কয়েকজনের মরদেহ দেখা গেছে। ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে ওই দিন থেকেই গাজাকে অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৯ হাজার ২২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েল জানিয়েছে, হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

ট্যাগ: জাতিসংঘ
ক্যাম্পাসের জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষার দায়িত্ব সবার: ইব…
  • ২৮ জুন ২০২৬
আড়ং নিয়োগ দেবে অ্যাসিস্ট্যান্ট, আবেদন ৫ জুলাই পর্যন্ত
  • ২৮ জুন ২০২৬
চীনে মাস্টার্স-পিএইচডি ভর্তির সুযোগ পাবেন ১০০ বাংলাদেশি শিক…
  • ২৮ জুন ২০২৬
যবিপ্রবি নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক শেখ মাহমুদুল হাসান
  • ২৮ জুন ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসাশিক্ষার্থীর
  • ২৮ জুন ২০২৬
পরীক্ষা ও শিক্ষাব্যবস্থা নিয়ে ফেসবুকে বিভ্রান্তি ছড়ালে কঠোর…
  • ২৮ জুন ২০২৬