ইসরাইলের সঙ্গে সম্পর্কযুক্ত কোম্পানি ও পণ্য বর্জন মুসলিম দেশের

০৪ নভেম্বর ২০২৩, ০৪:১২ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৪০ PM

© সংগৃহীত

ফিলিস্তিনিদের প্রতি সমর্থন প্রকাশের জন্য ইসরাইলের সঙ্গে সম্পর্কযুক্ত কোম্পানি এবং পণ্য বর্জনের ডাক দিয়েছে মালয়েশিয়া। কোম্পানিসহ এমন অন্য যারা ইসরাইলের প্রতি সমর্থন দিচ্ছে বলে মনে হয় তাদের তালিকা প্রকাশ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন কোম্পানির মধ্যে আছে আমেরিকান খাদ্য বিষয়ক ফ্রাঞ্চাইজি। কিন্তু ম্যাকডোনাল্ডস মালয়েশিয়ায় ফাস্ট-ফুড ফ্রাঞ্চাইজের কিছু কর্মী বলেছেন, এই বর্জনের ফলে তাদের জীবনজীবিকা ক্ষতিগ্রস্ত হবে। এ খবর দিয়েছে অনলাইন দ্য স্ট্রেইটস টাইমস। 

ফিলিস্তিনি জনগণের ভয়াবহ দুর্দশায় গভীর সমবেদনা আছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়ানদের। তার সঙ্গে যুক্ত হয়েছে ইসরাইলি ডিফেন্স ফোসের্স (আইডিএফ) গাজায় বোমা হামলায় কমপক্ষে ৯০০০ মানুষ নিহত হওয়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কঠোর সমালোচনা। এতে যারা যুদ্ধবিরতি চান এবং ফিলিস্তিনিদের সহায়তা করতে চান তাদের মধ্যে আশা জেগে উঠেছে। হামাসের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধ পঞ্চম সপ্তাহে পড়ছে। এর মধ্যে ইসরাইলে কমপক্ষে ১৪০০ এবং ফিলিস্তিনে কমপক্ষে ৯০০০ মানুষ নিহত হয়েছেন। ফিলিস্তিনপন্থি বড় র‌্যালি করেছেন মালয়েশিয়ানরা।

গত সপ্তাহ সরকার প্যালেস্টাইন সলিডারিটি উইক হিসেবে পালন করেছে মালয়েশিয়া। প্রতিবাদ বিক্ষোভের চেয়ে আরও বেশি কিছু করা উচিত বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলিব্রেটিসহ সাধারণ মালয়েশিয়ানরা দাবি জানাচ্ছেন। 

দেশটির সুপরিচিত উদ্যোক্তা ভিভি ইউসফ সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে তিনি বলেছেন, যদি মনে করি আমরা অসহায়, আসলে আমরা তা নই। আসুন প্রার্থনা করুন। দান করুন। কথা বলুন। পোস্ট দিন এবং বর্জন করুন। ৩৫৪০০ লাইক পেয়েছেন এমন এক পোস্টে তিনি লিখেছেন, আমি বর্জন করার পক্ষে নই। কিন্তু এই সময়ে আক্ষরিক অর্থে বিষয়টি জীবন ও মৃত্যুর। আমরা যদি বৈশ্বিক ওইসব কোম্পানিতে অর্থায়ন করি, সেই অর্থ যায় আইডিএফে, তাহলে কেন তারা (যুদ্ধ) বন্ধ করবে। তারা শুধু তখনই বিষয়টি আমলে নেবে, যখন তাদের বিক্রি কমে যাবে। 

মিডিয়ার খবর অনুযায়ী ইসরাইলি ডিফেন্স ফোর্সেসের ব্যক্তিদের বিনামূল্যে খাবার দিয়েছে ম্যাকডোনাল্ডস ও বার্গার কিংয়ের ইসরাইলি রেস্তোরাঁ। এ জন্য তাদেরকে টার্গেট করা হয়েছে। ১৭ই অক্টোবর বার্তা সংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, ম্যাকডোনাল্ডস ইসরাইল তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছে, হাজার হাজার ইসরাইলি সেনাকে বিনামূল্যে খাদ্য দিয়েছে তারা। ২৩শে অক্টোবর নিউজউইক রিপোর্ট করেছে যে, ইসরাইলের বার্গার কিং সেনাদের খাদ্য ডোনেট করার অনেক ছবি পোস্ট করেছে।  

জবাবে ম্যাকডোনাল্ডস মালয়েশিয়া একটি বিবৃতি দিয়েছে। তাতে তারা বলেছে, ইসরাইলি ফ্রাঞ্চাইজির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। মালয়েশিয়ায় এই কোম্পানিটি শতভাগ মুসলিম মালিকানাধীন একটি এনটিটি। প্রধানমন্ত্রীর ডিপার্টমেন্টের অধীনে প্যালেস্টাইন হিউম্যানিটারিয়ান ফান্ডে ১০ লাখ রিঙ্গিত দান করেছে। ইন্সটাগ্রামে ম্যাকডোনাল্ডস মালয়েশিয়ার একজন বোবা কর্মী ইজুয়ান সাংকেতিক ভাষায় বলেছেন, আমার মতো প্রতিবন্ধীর মতো ব্যক্তিকে চাকরিতে নেয়া খুব সহজ কাজ নয়। আমি আশা করি এই বর্জন অব্যাহত থাকবে না।

ম্যাকডোনাল্ডসের অন্য একজন কর্মী আরেক ভিডিওতে বলেছেন, এখন প্রকাশ্যে কোম্পানির পোশাক পরা আমার কাছে লজ্জার। আমার আট বছর বয়সী কন্যা বলেছে- তার বন্ধুরা তাকে বলেছে আমরা যে বার্গার বিক্রি করি তা হারাম। এই ভিডিওতে বলা হয়েছে, এই বর্জনের ফলে ম্যাকডোনাল্ডসের ১৮০০০ কর্মী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একই অবস্থা খাদ্য ডেভিভারি দেয়া ব্যক্তিদেরও।

বিরতির পর সংসদ অধিবেশন শুরু, পরিচালনা করছেন ডেপুটি স্পিকার
  • ২৯ মার্চ ২০২৬
ইস্টার্ন ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১৬ এপ্রিল
  • ২৯ মার্চ ২০২৬
দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশ ‘এ’ দল
  • ২৯ মার্চ ২০২৬
নওগাঁয় মাটির নিচে মিলল রাইফেলের ৩২৫ গুলি, এলাকায় চাঞ্চল্য
  • ২৯ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান
  • ২৯ মার্চ ২০২৬
চট্টগ্রামের সাগরিকা এলাকায় হিমাগারে আগুন
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence