সৌদি আরবে হিজরির পরিবর্তে ইংরেজি ক্যালেন্ডার অনুমোদন

০৪ নভেম্বর ২০২৩, ০১:২৭ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৪০ PM
মঙ্গলবার যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে সৌদি মন্ত্রিসভার বৈঠক হয়

মঙ্গলবার যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে সৌদি মন্ত্রিসভার বৈঠক হয় © সংগৃহীত

দেশের সব সরকারি কাজে এখন থেকে হিজরি সনের পরিবর্তে গ্রেগরিয়ান (ইংরেজি) ক্যালেন্ডার ব্যবহারের অনুমোদন দিয়েছে সৌদি সরকার। তবে ইসলামি আচার-অনুষ্ঠানের ক্ষেত্রে হিজরি ক্যালেন্ডারই ব্যবহার করা হবে।

গত মঙ্গলবার (৩১ অক্টোবর) যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে সৌদি মন্ত্রিসভা এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। খবর আরব নিউজের।

ঐতিহ্যগতভাবে এতদিন হিজরির পাশাপাশি গ্রেগরিয়ান ক্যালেন্ডার দ্বিতীয় বর্ষপঞ্জি হিসেবে ব্যবহার করে আসছিল দেশটি। তবে সাম্প্রতিক সময়ে বিদেশি বিনিয়োগ ও পর্যটক টানতে বিভিন্ন সংস্কার কাজ হাতে নিয়েছে সৌদি আরব। এরই অংশ হিসেবে হিজরি সন বাদ দিয়ে গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহারের সিদ্ধান্ত নিল দেশটি।

দেশের ব্যবসা-বাণিজ্যের জন্য সরকারের এই পদক্ষেপ বেশ ইতিবাচক জানিয়ে রিয়াদের ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের আইনের অধ্যাপক ড. ওসামা ঘানেম আল-ওবাইদি আরব নিউজকে বলেন, সব ধরনের সরকারি কাজকর্মে গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহারের সিদ্ধান্তটি বেশ ভালো একটি পদক্ষেপ। কারণ হলো বিশ্বের সব দেশই তাদের সব আইনকানুন, লেনদেন ও অন্যান্য কাজে এই ক্যালেন্ডার ব্যবহার করে থাকে।

ক্যাম্পাসের জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষার দায়িত্ব সবার: ইব…
  • ২৮ জুন ২০২৬
আড়ং নিয়োগ দেবে অ্যাসিস্ট্যান্ট, আবেদন ৫ জুলাই পর্যন্ত
  • ২৮ জুন ২০২৬
চীনে মাস্টার্স-পিএইচডি ভর্তির সুযোগ পাবেন ১০০ বাংলাদেশি শিক…
  • ২৮ জুন ২০২৬
যবিপ্রবি নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক শেখ মাহমুদুল হাসান
  • ২৮ জুন ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসাশিক্ষার্থীর
  • ২৮ জুন ২০২৬
পরীক্ষা ও শিক্ষাব্যবস্থা নিয়ে ফেসবুকে বিভ্রান্তি ছড়ালে কঠোর…
  • ২৮ জুন ২০২৬