ইসরায়েলি বিমান হামলায় এক পরিবারের ৪২ জন নিহত

০৩ নভেম্বর ২০২৩, ১০:৪১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:১৯ PM
এ ছবির সবাইসহ পরিবারের তিন প্রজন্মের ৪২ জন নিহত হয়েছেন ইসরায়েলি হামলায়

এ ছবির সবাইসহ পরিবারের তিন প্রজন্মের ৪২ জন নিহত হয়েছেন ইসরায়েলি হামলায় © সংগৃহীত

ইসরায়েল এবং হামাসের মধ্যে চলমান যুদ্ধের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী একটি ফিলিস্তিনি পরিবারের দাবি গাজায় এক দিনে তাদের পরিবারের তিন প্রজন্মের ৪২ জন নিহত হয়েছে।

সিএনএনকে তারিক হামুদা এবং তার স্ত্রী মানাল বলেন, চলমান যুদ্ধে তাদের পরিবারের ৪২ আত্মীয়-স্বজনের সবাই নিহত হয়েছেন। প্রায় এক সপ্তাহেরও বেশি সময় আগে তারা মারা গেছেন। গাজা শহরের শেখ ইজলিন অঞ্চলে ১৯ অক্টোবর তাদের পরিবারের সদস্যদের ওপর এ হামলা করে তাদের হত্যা করা হয় বলে দাবি করেন তারা।

এ দম্পতি যুক্তরাষ্ট্রে মিনেসোটার ম্যাপেল গ্রোভে থাকেন। হামুদা সিএনএনকে বলেছেন, ১৯ অক্টোবর পরপর দুটি বিস্ফোরণে তার স্ত্রী, চার ভাই, এক বোন এবং তাদের বেশিরভাগ সন্তানকে হারিয়েছেন। তাদের বাড়িটি ধ্বংস হয়ে গেছে। তারাও গাজার বাসিন্দা ছিলেন। তবে ২০০৪ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

এদিকে বৃহস্পতিবার (২ নভেম্বর) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. আশরাফ আল-কুদরা বলেছেন, ইসরায়েলি বোমা হামলায় গাজায় ৯ হাজার ৬১ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ৩ হাজার ৭৬০ জন শিশু রয়েছে।

অন্যদিকে ইসরায়েলে হামাসের হামলায় নিহতের সংখ্যা এক হাজার ৪০০ জনের বেশি। এ ছাড়া আহত হয়েছে আরও সাড়ে চার হাজারের বেশি মানুষ।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে গাজায় টানা বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত বোমাবর্ষণের মধ্যেই এবার সেখানে বড় ধরনের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনারা।

সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিক দলের দুই পক্ষের সংঘ…
  • ২০ এপ্রিল ২০২৬
ত্রয়োদশ সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পতি’
  • ২০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার ওয়াশিংটনে সরাসরি বৈঠকে বসছে ইসরায়েল ও লেবানন
  • ২০ এপ্রিল ২০২৬
ন্যায় বিচার প্রাপ্তিতে ‘ই-বেইল বন্ড’ মাইল ফলক হিসেবে কাজ কর…
  • ২০ এপ্রিল ২০২৬
মার্কা কাহিনী
  • ২০ এপ্রিল ২০২৬
সংরক্ষিত আসনে চূড়ান্ত ১৩ নারীর নাম ঘোষণা করল জামায়াত
  • ২০ এপ্রিল ২০২৬