ইসরায়েলি সেনাদের কালো ব্যাগে করে ফেরত পাঠানো হবে: হামাস

০৩ নভেম্বর ২০২৩, ০৪:৩০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:১৯ PM
হামাস যোদ্ধা

হামাস যোদ্ধা © সংগৃহীত

ইসরায়েলি সেনাদের কালো ব্যাগে করে ফেরত পাঠানোর হুমকি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবাইদা গতকাল বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে ইসরায়েলকে এই হুমকি দেন।

গতকালই ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়, হামাসের নিয়ন্ত্রণে থাকা গাজা উপত্যকার গাজা সিটি ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী। এখন গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর চূড়ান্ত অভিযান চালানোর বিষয়টি সময়ের ব্যাপার মাত্র।

হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবাইদা বলেন, গাজায় ইসরায়েলি সেনা নিহতের যে সংখ্যা ইসরায়েলের সেনাবাহিনী স্বীকার করেছে, প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি। ইসরায়েল বলেছে, গত শুক্রবার গাজায় স্থল অভিযান সম্প্রসারিত করার পর থেকে তারা ১৮ জন সেনা হারিয়েছে।

ইসরায়েলের উদ্দেশে হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবাইদা বলেন, ‘তোমাদের সেনারা কালো ব্যাগে করে ফিরবে।’

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬