অ্যাঞ্জেলিনা জোলি বললেন, গণকবরে পরিণত হবে গাজা

০২ নভেম্বর ২০২৩, ০৯:০৭ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:২০ PM

© সংগৃহীত

গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এদেরে মধ্যে অধিকাংশ নারী ও শিশু। বর্তমানে ফিলিস্তিনের গাজা উপত্যকা গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন। ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে । বিশ্বের অনেক তারকা অভিনয়শিল্পী ইসরায়েলি বাহিনীর এ বর্বতার নিন্দা ও প্রতিবাদ করেছেন।

কয়েক দিন আগে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। এবার এ অভিনেত্রী বললেন, গাজা খুব শিগগির গণকবরে পরিণত হবে।

বৃহস্পতিবার  অ্যাঞ্জেলিনা জোলি তার ইনস্টাগ্রামে গাজার একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, গাজা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এ ছবির ক্যাপশনে অ্যাঞ্জেলিনা জোলি বলেন, ‘গত দুই দশক ধরে গাজা একটি উন্মুক্ত কারাগার। খুব দ্রুত এটি গণকবরে পরিণত হবে।’

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের বেশ কিছু দেশ ইসরায়েলকে সমর্থন করছে। সেই ইঙ্গিত করে অ্যাঞ্জেলিনা জোলি বলেন, ‘মৃতদের ৪০ শতাংশ নিরপরাধ শিশু। পুরো পরিবারকে হত্যা করা হচ্ছে। বিশ্ববাসী দেখছেন, অনেক দেশের সমর্থনে ফিলিস্তিনের লাখ লাখ বেসামরিক নাগরিক, শিশু, নারীকে সম্মিলিতভাবে শাস্তি দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খাদ্য, ওষুধ, মানবিক সহায়তা থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে।’

মানবিক যুদ্ধবিরতির দাবি প্রত্যাখ্যান করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অবরুদ্ধ করা হয়েছে; এই অপরাধের সঙ্গে বিশ্ব নেতারা জড়িত বলেও অভিযোগ করেন জোলি।

আমার সঙ্গে অন্য নারী তুলনা করে আমার বিজয়কে কলুষিত করছেন
  • ২০ এপ্রিল ২০২৬
দাখিল পরীক্ষার প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ ট…
  • ২০ এপ্রিল ২০২৬
বিসিবির নির্বাচন কবে, জানালেন তামিম
  • ২০ এপ্রিল ২০২৬
ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম
  • ২০ এপ্রিল ২০২৬
চরফ্যাশনে বিনামূল্যে বীজ-সার পাচ্ছেন ১৩ হাজার কৃষক
  • ২০ এপ্রিল ২০২৬
দল হয়ত ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ
  • ২০ এপ্রিল ২০২৬