গুলি চালিয়ে মাওলানা তারিক জামিলের ছেলের আত্মহত্যা

৩০ অক্টোবর ২০২৩, ১১:৩৪ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৫২ PM
মাওলানা তারিক জামিল ও তার ছেলে আসিম জামিল

মাওলানা তারিক জামিল ও তার ছেলে আসিম জামিল © সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় আলেম ও ইসলামি আলোচক মাওলানা তারিক জামিলের ছেলে আসিম জামিল আত্মহত্যা করেছেন। নিজ বাসায় গুলি চালিয়ে আত্ম হননের পথ বেছে নেন তিনি। খবর জিও টিভির

রোববার (২৯ নভেম্বর) পাঞ্জাবের খানেওয়াল জেলায় তিনি আত্মহত্যা করেন। আসিম জামিল মাওলানা তারিক জামিলের ছোট ছেলে।

ছেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মাওলানা তারিক জামিল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, আমার ছেলে তালম্বাতে (পাঞ্জাবের খানেওয়াল) ইন্তেকাল করেছেন। এ শোকাবহ পরিস্থিতিতে আপনাদের কাছে অনুরোধ আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন।

পাকিস্তানের মুলতানের আঞ্চলিক পুলিশ কর্মকর্তা (আরপিও) সোহাইল চৌধুরী জানান, তারা একটি সিসিটিভির ফুটেজ উদ্ধার করেছেন। যেখানে দেখা যাচ্ছে আসিম জামিল আত্মহত্যা করেছেন। পাঞ্জাবের আইজিপি ড. উসমান আনোয়ার মুলতান পুলিশকে ফরেনসিক রিপোর্টের আলোকে মৃত্যুর কারণ নির্ধারণের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: পরিবারের ১২ জনকে হারানোর পরদিনই কাজে ফিরলেন সাংবাদিক

সোহাইল চৌধুরী আরও বলেন, আসিম একজন মানসিক রোগী ছিলেন। বহু বছর ধরে তিনি চিকিৎসা গ্রহণ করেন। তিনি ৩০-বোর পিস্তল দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেন। তিনি তার গৃহকর্মী ইমরানকে পিস্তল আনতে বলেন। যখনই ইমরান তাকে পিস্তল এনে দেন, তখন সে পিস্তলটি নিজের বুকে ঠেকায়। এ সময় ওই গৃহকর্মী তাকে গুলি চালাতে নিষেধ করেন।

একটি ভিডিও বার্তায় তারেক জামিলের বড় ছেলে ইউসুফ জামিল বলেন, আসিমের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমার ভাই দীর্ঘদিন ধরে মানষিক বিষন্নতায় ভুগছিল। এটা আমরা জানতাম ও পরিবার তাকে এই অবস্থা থেকে বের করে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছিল।

ইউসুফ আরও বলেন, আসিম তার মানসিক বিষন্নতা চিরতরে শেষ কর দিতে বাড়ির নিরাপত্তারক্ষীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে আত্মহননের পথ বেছে নেয়। এই মর্মান্তিক ঘটনার সঙ্গে কোনো পূর্ব শত্রুতার সম্পর্ক নেই।

আসিম জামিল নিজের পছন্দ অনুযায়ী এক নারীকে বিয়ে করেন। কিন্তু পরে তাদের বিচ্ছেদ হয়ে যায়। 

এদিকে আসিম জামিলের মৃত্যুর ঘটনায় তারিক জামিল ও তার পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও মুসলিম লীগের (নওয়াজ) প্রধান শাহবাজ শরীফ।

অভাবেও থামেনি স্বপ্ন, ভর্তিচ্ছু ছাত্রীর পাশে ছাত্রদল নেতা ত…
  • ২৮ জুন ২০২৬
সিদ্ধেশ্বরী কলেজে ছাত্রদলের মারধরে শিবিরের ৫ নেতাকর্মী আহত
  • ২৮ জুন ২০২৬
প্রক্টরের কাছে পাল্টা ‘নিরাপত্তাহীনতার’ অভিযোগ ঢাবির সেই হল…
  • ২৮ জুন ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আরও পিছিয়ে যাচ্ছে, সর্বশ…
  • ২৮ জুন ২০২৬
গাজীপুরে নির্মাণের তিন মাসেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক
  • ২৮ জুন ২০২৬
যোগ্য প্রার্থী পাওয়া গেল না, ৩৪৮৭ পদের ২১৬৭টিই খালি থাকছে …
  • ২৮ জুন ২০২৬