লন্ডনে ফিলিস্তিনের সমর্থনে লাখো মানুষের বিক্ষোভ

২৯ অক্টোবর ২০২৩, ১১:৩৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৫২ PM
ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নেন লাখো মানুষ

ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নেন লাখো মানুষ © সংগৃহীত

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে লন্ডনে বিক্ষোভ করেছেন লাখো মানুষ। স্থানীয় সময় শনিবার (২১ অক্টোবর) দুপুরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় তাদের হাতে ‘মুক্ত ফিলিস্তিন চাই’ ও ‘গাজায় বোমাবর্ষণ বন্ধ করো’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড দেখা যায়। খবর বিবিসি

প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন এ বিক্ষোভের সহ-আয়োজক। লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, অন্তত এক লাখ মানুষ এ বিক্ষোভে অংশ নেন। তাঁরা ডাউনিং স্ট্রিটের দিকে এগোতে থাকেন। তাঁরা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। এ ছাড়া সেখানে পুরোদমে মানবিক সহায়তা পৌঁছে দিতে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন।

আরও পড়ুন: ফিলিস্তিনিদের সমর্থন করায় চাকরি পেলেন না হার্ভার্ড ও কলাম্বিয়ার ৩ শিক্ষার্থী

ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভে অংশ নেন বিভিন্ন বয়সী মানুষ। এ সময় পুরো এলাকা যেন জনসমুদ্র পরিণত হয়। চারদিকে অনবরত একটি স্লোগান ভেসে বেড়াচ্ছিল, ‘ফিলিস্তিন মুক্ত হবে।’

এদিকে গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বেশ কয়েকটি আরব দেশে ফিলিস্তিনের ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ।

জাবিরদের প্রতিনিধি হয়ে সংসদে যাচ্ছেন রোকেয়া বেগম
  • ২০ এপ্রিল ২০২৬
নতুন নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে ইরান
  • ২০ এপ্রিল ২০২৬
দাওয়াত না পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ কর…
  • ২০ এপ্রিল ২০২৬
বিএনপির মনোনয়নে এমপি হচ্ছেন জিল্লুর রহমানের স্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
এমপি হচ্ছেন নগর বিএনপি নেত্রী নাদিয়া পাঠান, খুশি আওয়ামী লী…
  • ২০ এপ্রিল ২০২৬
ঈদ পর্যন্ত উচ্ছেদ না করার আকুতি জবি টিএসসির ২৫ দোকানির
  • ২০ এপ্রিল ২০২৬