খামেনিকে সরাসরি যুদ্ধে আহ্বান করলেন বাইডেন

২৭ অক্টোবর ২০২৩, ০৪:৩২ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
খামেনি-বাইডেন

খামেনি-বাইডেন © সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ইরান সমর্থিত গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে পেন্টাগন। বৃহস্পতিবারের (২৬ অক্টোবর) এই পরিকল্পিত হামলার কয়েক ঘণ্টা আগে হোয়াইট হাউস ঘোষণা করে যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ‘সরাসরি বার্তা’ পাঠিয়েছেন জো বাইডেন। খবর ইরান ইন্টারন্যাশনাল।  

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী জো বাইডেনের নির্দেশে পূর্ব সিরিয়ার দুটি স্থাপনায় হামলা চালিয়েছে। ওই দুটি স্থাপনা তেহরান সমর্থিত গোষ্ঠী এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ব্যবহার করছিল। ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সাম্প্রতিক হামলার জেরে পেন্টাগন পাল্টা এই হামলা চালিয়েছে। 

আরও পড়ুন: পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনায় ঢাবি ছাত্রলীগ ও ছাত্রদল

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এই বিবৃতিতে জানিয়েছেন, ইরান-সমর্থিত গোষ্ঠীর গত ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় এক মার্কিন ঠিকাদার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান এবং ২১ জন সামরিক কর্মী সামান্য আহত হন। 

চলতি মাসের ৭ অক্টোবর ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীর মধ্যে নতুন করে সংঘাত শুরুর পর ইসরায়েলি হত্যাযজ্ঞে সরাসরি সমর্থন জানায় যুক্তরাষ্ট্র। এতে ফের ওয়াশিংটন-বিদ্বেষী হয়ে ওঠে মধ্যপ্রাচ্যভিত্তিক বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী, যাদের অনেকেই ইরান-সমর্থিত এবং ইসরায়েলের আগ্রাসন বিদ্বেষী। 

আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950