গাজায় ইসরায়েলি হামলায় ৫০ জিম্মি নিহত : হামাস

২৭ অক্টোবর ২০২৩, ০৪:০০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
গাজায় ইসরায়েলি হামলায় ৫০ জিম্মি নিহত

গাজায় ইসরায়েলি হামলায় ৫০ জিম্মি নিহত © সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় লাগাতার ইসরায়েলি হামলায় হামাসের হাতে জিম্মি প্রায় ৫০ জন মানুষ নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা তাদের টেলিগ্রাম চ্যানেলে এই তথ্য জানিয়েছেন।

টেলিগ্রামের ওই বিবৃতিতে জানানো হয়, আল-কাসসাম ব্রিগেডেটের হিসাব মতে ইসরায়েলের বোমা হামলায় জায়নবাদী বন্দীদের মধ্যে নিহতের সংখ্যা এ পর্যন্ত প্রায় ৫০ জনে দাঁড়িয়েছে।

এর আগে ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে হামাসের ভয়াবহ হামলার এক সপ্তাহ পর ইসরাইলি বিমান হামলায় ৯ বন্দী নিহত হয়েছে বলে দাবি করে হামাসের এই সামরিক শাখা। যেখানে চারজন বিদেশী নাগরিক ছিলো।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামাসের হামলা ও অভিযানে তিন শতাধিক সামরিক ও বেসামরিক মানুষ জিম্মি হয়। এর মধ্যে কাতার ও মিসরের মধ্যস্ততায় দুই পর্যায়ে মোট চারজনকে মুক্তি দিয়েছে হামাস।  মুক্তিপ্রাপ্তদের দুজন আমেরিকান এবং দুজন ইসরাইলি নাগরিক।

সূত্র : জেরুসালেম পোস্ট

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬