মেক্সিকোতে ঘূর্ণিঝড় ওটিসের আঘাতে নিহত ২৭

২৭ অক্টোবর ২০২৩, ১১:৩৫ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
ঘূর্ণিঝড় ‘ওটিস’

ঘূর্ণিঝড় ‘ওটিস’ © সংগৃহীত

মেক্সিকোর আকাপুলকোতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘ওটিস’। এতে অন্তত ২৭ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এযাবতকালে মেক্সিকোতে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর মধ্যে ওটিস অন্যতম।

আঘাত হানার সময় ওটিসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৬০ কিলোমিটার। এতে সেখানের বাড়িঘর ও হোটেলের ছাদ উড়ে গেছে, উপড়ে গেছে অসংখ্য গাছ। ওই অঞ্চলের সঙ্গে এখনও বিচ্ছিন্ন রয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা।

নয় লাখ লোকের শহরটির রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। হাসাপাতালগুলো থেকে নিরাপদ যায়গায় সরিয়ে নেওয়া হয়েছে রোগীদের।

আরও পড়ুন: জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

বৃহস্পতিবার মেক্সিকো সিটিতে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর বলেন, আকাপুলকো যা হয়েছে তা সত্যিই বিপর্যয়কর।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রনালয় জানিয়েছে, মেক্সিকোর সেনাবাহিনী, বিমান বাহিনী ও জাতীয় রক্ষীদের প্রায় আট হাজার ৪০০ সদস্য ধ্বংসযজ্ঞ পরিষ্কারের চেষ্টা করছে। দ্বিতীয় দিনের জন্য সেখানে শিক্ষার্থীদের জন্য ক্লাস বাতিল করা হয়েছে।

সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
close