চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং মারা গেছেন

২৭ অক্টোবর ২০২৩, ১১:০৪ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং

চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং © সংগৃহীত

মারা গেছেন চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং। ৬৮ বছর বয়স হয়েছিল তাঁর। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর প্রচার করা হয়েছে।

গত বছর অবসরে যান কেকিয়াং। তার আগপর্যন্ত চীনা কমিউনিস্ট পার্টিতে দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পর দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন কেকিয়াং।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভিতে প্রচারিত খবরে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। পরে মধ্যরাতে মারা যান। সাংহাই শহরে মারা গেছেন কেকিয়াং।

কেকিয়াং একজন প্রসিদ্ধ অর্থনীতিবিদ ছিলেন। চীনের অর্থনীতির বিকাশে তাঁর বিশেষ অবদান রয়েছে। লি কেকিয়াংয়ের মৃত্যুতে দেশে-বিদেশে অনেকেই শোক জানিয়েছেন।

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬