গাজায় ৩ টন ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

২৭ অক্টোবর ২০২৩, ০৯:৫২ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
ত্রানের পাশে শিশুসহ  বসে আছেন একজন ফিলিস্তিনি নারী

ত্রানের পাশে শিশুসহ বসে আছেন একজন ফিলিস্তিনি নারী © সংগৃহীত

ফিলিস্তিনের জনগণের জন্য ৩ টন ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। ত্রাণের মধ্যে দুই টন ওষুধ এবং এক টন শুকনা খাবার থাকছে। 

মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, শুকনা খাবারের মধ্যে বিভিন্ন ধরনের কেক এবং বিস্কুট থাকছে। আগামী রোববার (২৯ অক্টোবর) বাংলাদেশের এসব ত্রাণ ফিলিস্তিনের উদ্দেশ্যে পাঠানো হবে।

জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ফিলিস্তিনের জন্য তিন টন ত্রাণ পাঠানো হবে। এসব ত্রাণ সামগ্রী শিগগিরই ঢাকায় ফিলিস্তিনের দূতাবাসে হস্তান্তর করা হবে। এসব ত্রাণ পাঠানোর দুটো মাধ্যম আছে। একটা হচ্ছে-ফিলিস্তিনের দূতাবাসে দেওয়া, তারা নিজ দায়িত্বে পৌঁছাবে। আরেকটা হচ্ছে-মিশর হয়ে পাঠানো। ঢাকায় ফিলিস্তিন দূতাবাস যেটা ভালো মনে করে আমরা সেভাবে পাঠাব। 

জানা গেছে, দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনায় দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহায়তা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে এসব ত্রাণ সামগ্রী ফিলিস্তেনে পাঠানো হচ্ছে।

এর আগে, গত সোমবার ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূতের কাছে দেশটির জনগণের জন্য প্রথম দফায় ৫০০ কেজি শুকনা খাবার হস্তান্তর করে বাংলাদেশ।

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬