বিষয়ভিত্তিক র‌্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ

২৭ অক্টোবর ২০২৩, ০৯:০৩ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
বিষয়ভিত্তিক সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে টাইমস হায়ার এডুকেশন

বিষয়ভিত্তিক সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে টাইমস হায়ার এডুকেশন © ফাইল ছবি

যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশন ১০টি বিষয়ে বিশ্বের সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। তালিকায় স্থান পাওয়া সবগুলো বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

বিষয়ভিত্তিক প্রতিটি তালিকায় ৬০০টির বেশি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। আর্টস অ্যান্ড হিউম্যানিটিজে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। বিজনেস অ্যন্ড ইকোনমিকসে শীর্ষে রয়েছে একই দেশের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি।

এর পরের দুটি বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যের। ক্লিনিক্যাল অ্যান্ড হেলথ এবং কম্পিউটার সায়েন্সে, এ দুটি বিষয়ে সেরা হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এরপর তালিকায় স্থান পাওয়া সবগুলো বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের।

আরো পড়ুন: স্কলারশিপ নিয়ে পিএইচডি করুন সুইজারল্যান্ডে

এর মধ্যে শিক্ষায় ইউনিভার্সি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে; ইঞ্জিনিয়ারিং, আইন ও লাইফ সায়েন্স- এ তিনটি বিষয়ে হার্ভার্ড ইউনিভার্সিটি, ফিজিক্যাল সায়েন্সে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি, সাইকোলজিতে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং সামাজিক বিজ্ঞানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি সেরা হয়েছে।

জামায়াত-শিবিরের নেতৃত্বে এনসিপি একাকার হয়ে গেছে : এ্যানি
  • ০৪ আগস্ট ২০২৬
জবি-ন্যাশনাল মেডিকেলে দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ৭০
  • ০৪ আগস্ট ২০২৬
আজকের এইচএসসিতে অনুপস্থিত ৯ হাজার, বহিষ্কার কত
  • ০৪ আগস্ট ২০২৬
জরুরি বৈঠকে বসছে জবি প্রশাসন
  • ০৪ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে খুবির গণভোজে অংশ নেবেন পাঁচ হাজার …
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকা কলেজে ছাত্রদল-শিবিরের মারামারি, কয়েকজন আহত
  • ০৪ আগস্ট ২০২৬