জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলবিরোধী বিক্ষোভ

২৬ অক্টোবর ২০২৩, ০৫:৫০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৭ PM

© বিবিসি

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে ইসরায়েলবিরোধী বিক্ষোভ হয়। বিক্ষোভটি বিশ্ববিদ্যালয়ের জেলম্যান লাইব্রেরির পাশে হয়। এসময় বিক্ষোভকারীরা ইসরায়েলবিরোধী স্লোগান দিচ্ছিলেন। তাদের থামাতে ঘটনাস্থলে পুলিশ ডাকা হয়। 

ওয়াশিংটন ডিসির ভবনে বার্তার একটিতে বলা হয়েছে, ‘নদী থেকে সমুদ্র পর্যন্ত প্যালেস্টাইনকে মুক্ত করুন’। অধিকারকর্মীদের দাবি, এ কথার মধ্য দিয়ে ফিলিস্তিনিদের স্বাধীনতার প্রতি সমর্থনকে বোঝানো হয়। তবে বিদ্বেষবিরোধী পর্যবেক্ষক সংস্থা অ্যান্টি–ডিফেমেশন লিগের দাবি, এর মধ্য দিয়ে ইসরায়েল রাষ্ট্রের ধ্বংস কামনা করা হয়।

আরও পড়ুন: এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে

গতকাল বুধবার জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, বিক্ষোভকারীদের কর্মকাণ্ডের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক নেই। এছাড়াও বিশ্ববিদ্যালিয় কর্তৃপক্ষ বলেন, প্রতিবাদটি তাদের নীতি লঙ্ঘন করেছে এবং কিছু ছাত্রদের জন্য যন্ত্রণা সৃষ্টি করেছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস ইসরায়েল সরকার জানিয়েছে, হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এদিকে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় ৬ হাজার ৫০০–এর বেশি মানুষ নিহত হয়েছে।

অভাবেও থামেনি স্বপ্ন, ভর্তিচ্ছু ছাত্রীর পাশে ছাত্রদল নেতা ত…
  • ২৮ জুন ২০২৬
সিদ্ধেশ্বরী কলেজে ছাত্রদলের মারধরে শিবিরের ৫ নেতাকর্মী আহত
  • ২৮ জুন ২০২৬
প্রক্টরের কাছে পাল্টা ‘নিরাপত্তাহীনতার’ অভিযোগ ঢাবির সেই হল…
  • ২৮ জুন ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আরও পিছিয়ে যাচ্ছে, সর্বশ…
  • ২৮ জুন ২০২৬
গাজীপুরে নির্মাণের তিন মাসেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক
  • ২৮ জুন ২০২৬
যোগ্য প্রার্থী পাওয়া গেল না, ৩৪৮৭ পদের ২১৬৭টিই খালি থাকছে …
  • ২৮ জুন ২০২৬