মাটির ওপরে-নিচে থাকা হামাসের সকল সদস্যই মারা যাবে: নেতানিয়াহু

২৬ অক্টোবর ২০২৩, ১২:৩৮ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৭ PM
বেঞ্জামিন নেতানিয়াহু

বেঞ্জামিন নেতানিয়াহু © সম্পাদিত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এমন তথ্যই জানিয়েছেন। তবে সেই অভিযান কখন পরিচালনা করা হবে, সেটি জানাতে অস্বীকার করেছেন তিনি।

এছাড়া গাজা ভূখণ্ডে ‘হাজার হাজার’ সন্ত্রাসীকে হত্যার দাবি করেছেন তিনি। তার দাবি, এটা ‘কেবল শুরু’। এমনকি মাটির ওপরে-নিচে ও গাজার ভেতরে-বাইরে থাকা হামাসের সকল সদস্যকে হত্যার হুমকিও দেন নেতানিয়াহু। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তসংস্থা আনাদোলু।

আরও পড়ুন: উচ্চশিক্ষিত জনগোষ্ঠীর ১২ শতাংশই বেকার

নেতানিয়াহু অবশ্য এর আগে হামাসের হামলার পূর্বাভাস এবং প্রতিরোধে ব্যর্থতার দায়ভার গ্রহণ করা থেকে বিরত ছিলেন। গাজায় হামাসের বিরুদ্ধে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, ‘এখন কেবল একটি লক্ষ্যের জন্য ঐক্যবদ্ধ হওয়ার সময়: আর সেটি হচ্ছে বিজয়ের দিকে এগিয়ে যাওয়া’।

আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950