যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ২২ 

২৬ অক্টোবর ২০২৩, ০৮:৩৭ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৭ PM
হামলাকারী

হামলাকারী © সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০-৬০ জন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দেশটির মেইন অঙ্গরাজ্যের লিউইস্টনে একাধিক স্থানে এ ঘটনা ঘটেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে জানা যায়, একটি বার এবং ওয়ালমার্টের ডিসট্রিবিউশন সেন্টারসহ বিভিন্ন স্থানে চালানো এ বন্দুক হামলার ঘটনায় ৫০-৬০ জন গুলিবিদ্ধ বা আহত হয়েছেন। যদিও এখনও পর্যন্ত এ তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্থানীয় পুলিশ দপ্তর জানায়, ‘সন্দেহভাজন’ এক হামলাকারী এখনও পলাতক রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যমের খবরে অসমর্থিত সূত্রে বলা হয়েছে যে, এ হামলার সঙ্গে অন্তত দুজন জড়িত।

হামলাকারীকে ধরতে অভিযান পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সেই সঙ্গে তদন্তের কাজ চলাকালীন সেখানকার দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে। এদিকে স্থানীয় পুলিশের পাশাপাশি হামলার ঘটনা খতিয়ে দেখছে মেইন অঙ্গরাজ্যের পুলিশও।

পৃথক এক ফেসবুক পোস্টে তারা স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে জানিয়েছেন, ‘অনুগ্রহ করে বাড়ির ভেতরে অবস্থান করুন। সন্দেহজনক কার্যকলাপ কিংবা এ ধরনের কাউকে চোখে পড়লেই অনুগ্রহ করে ৯১১-এ (জরুরি সেবা নম্বর বা হটলাইন) জানিয়ে দিন।’

মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950