ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি বর্ষসেরা মেধাবী স্কুলছাত্রীর মৃত্যু

২৫ অক্টোবর ২০২৩, ১১:০৩ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৭ PM
সায়মা আকরাম সায়দাম

সায়মা আকরাম সায়দাম © সংগৃহীত

ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনের গাজা উপত্যকার বর্ষসেরা মেধাবী শিক্ষার্থী সায়মা আকরাম সায়দামের। আজ বুধবার (২৫ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানিয়েছে, নিজের গর্ভবতী মায়ের সঙ্গে সায়মার মৃত্যু হয়েছে।

এ বছর গাজার মাধ্যমিক স্কুলের পরীক্ষায় সর্বোচ্চ ৯৯ দশমিক ৬ গড় নাম্বার পেয়েছিলেন সায়মা। সর্বোচ্চ নাম্বার পাওয়ার পর স্থানীয় টিভিতে সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি। ওই সাক্ষাতকারে সায়মা বলেছিলেন, এখন তার ইচ্ছা হলো— গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয় ইংলিশ-আরবি অনুবাদ বিষয় নিয়ে পড়াশোনা করা।

তিনি আরও বলেছিলেন, সর্বোচ্চ নাম্বার পাওয়ার বিষয়টি তার জন্য সহজ ছিল না। কিন্তু যখন দেখতে পেয়েছিলেন তিনি সেরা হয়েছেন তখন নিজেই বিষ্মিত হয়েছিলেন; সঙ্গে খুশিও হয়েছিলেন। তবে বিশ্ববিদ্যালয়ে পড়ার আগেই বিমান হামলায় নির্মম মৃত্যু হয়েছে তার।

ইসরায়েলের বিমান হামলায় গাজার শিশু ও শিক্ষার্থীদের উপর কি ভয়াবহ প্রভাব পড়ছে সেটি ওঠে এসেছে মেধাবী শিক্ষার্থী সায়মার মৃত্যুর মাধ্যমে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় অব্যাহতভাবে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তাদের হামলায় এখন পর্যন্ত প্রায় সাড়ে ছয় হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। যার অর্ধেকই শিশু।

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬