গাজায় ইসরায়েলি হামলার সমালোচনা ওবামার, করলেন সতর্কও

২৪ অক্টোবর ২০২৩, ১২:১৬ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM
গাজায় ইসরায়েলি হামলার সমালোচনা ওবামার, করলেন সতর্কও

গাজায় ইসরায়েলি হামলার সমালোচনা ওবামার, করলেন সতর্কও © সংগৃহীত

হামাসের হামলা পরিপ্রেক্ষিতে ইসরায়েল গাজার বিরুদ্ধে যে ধ্বংসাত্মক পদক্ষেপ গ্রহণ করেছে তার কড়া সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাকার ওবামা। 

সোমবার (২৩ অক্টোবর) তার দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইসরায়েল বাহিনী যে কাজ করেছে তাতে তারা নিজেরাই তাদের ক্ষতি ডেকে এনেছে। গাজায় বেসামরিক নাগরিকদের জন্য খাদ্য, পানি এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া ঠিক হয়নি। এর ফলে ফিলিস্তিনিরা ইসরায়েলের প্রতি আর কঠোর হবে যা খুব খারাপ মনোভাব তৈরি করবে। 

এসব করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে না উল্লেখ করে ‍যুক্তরাষ্ট্রের এই সাবেক প্রেসিডেন্ট আরও বলেন, ফিলিস্তিনিদের  পানি এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার কারণে ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক সমর্থন আরও কমে যাবে। 

তবে বারাক ওবামা হামাসের হামলারও সমালোচনা করে বলেছেন, ইসরায়েল তার আত্মরক্ষার অধিকার রাখে। প্রেসিডেন্ট থাকাকালীন ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় সব সময় সমর্থন দিয়েছেন তিনি। 

গত ৭ অক্টোবর থেকে হামাসের হামলার জবাবে অবরুদ্ধ গাজায় ক্রমাগত হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত ৫ হাজারের অধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে হামাসের হামলায় প্রাণ হারিয়েছে অন্তত ১৪০০ ইসরায়েলি। 

মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950