ফিলিস্তিনকে দেড় কোটি টাকা অনুদান দিলেন আতিফ আসলাম

২২ অক্টোবর ২০২৩, ০৫:৩৯ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:২৮ PM

© সংগৃহীত

পাকিস্তানি গায়ক, সুরকার ও চলচ্চিত্র অভিনেতা আতিফ আসলাম ফিলিস্তিনের গাজায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দেড় কোটি টাকার অনুদান দিয়েছেন। রোববার (২২ অক্টোবর) পাকিস্তানের এক সংবাদমাধ্যম জানায়, গাজায় ক্ষতিগ্রস্তদের জন্য দেড় কোটি টাকা (পাকিস্তানি রুপি) অনুদান দিয়ে ভক্তদের মন জয় করেছেন এ সংগীতশিল্পী। 

জানা যায়, আল-খিদমত ফাউন্ডেশন সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট এক্স-এ একটি পোস্ট শেয়ার করে ফিলিস্তিনের গাজায় নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়িয়ে সহায়তার আহ্বান জানায়। তাদের ডাকে সাড়া দিয়ে আতিফ আসলাম এ অনুদান দেন। এতে তারা মুসলমানদের কঠিন অবস্থায় পাশে দাঁড়ানোয় আতিফ আসলামকে ধন্যবাদ জানিয়েছে। এক বিবৃতিতে ফাউন্ডেশনটি জানায়, মানবতার সেবায় নিবেদিতপ্রাণ গায়ক আতিফ আসলাম কঠিন সময়ে মানুষের সেবায় এগিয়ে আসেন। এটিই প্রথম নয়, তিনি বরাবরের মতো এবারও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরাও জনকল্যাণমূলক সংস্থা আল খিদমত এ উদ্যোগ গ্রহণ করায় সাধুবাদ জানায়। গায়ক আতিফ আসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। 
 
এদিকে সম্প্রতি আতিফ আসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে  নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষে একটি দোয়া শেয়ার করায় ভারতীয় ভক্তরা তার কঠোর সমালোচনা করেন। এ সামালোচনার মধ্যেই তিনি নিপীড়িত জনপদ ফিলিস্তিনিদের সহায়তায় এগিয়ে আসলেন। 

কোদালের আঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ, ৩ দিন পর গ্রেফতার স্ব…
  • ২৮ জুন ২০২৬
স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ব্য…
  • ২৮ জুন ২০২৬
নেত্রকোনায় চুরির অভিযোগে দুই সন্দেহভাজন আটক
  • ২৮ জুন ২০২৬
চুয়েটে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৩৯, আবেদন ১৬ জুলাই পর্যন্ত
  • ২৮ জুন ২০২৬
বিশ্বমঞ্চে কোয়ান্টাম কম্পিউটিং সেশনের চেয়ার ঢাবি অধ্যাপক হা…
  • ২৮ জুন ২০২৬
কৃষিবিদ পারভেজের ওপর হামলা, শাস্তির দাবিতে হাবিপ্রবিতে প্রত…
  • ২৮ জুন ২০২৬