ইসরায়েলিদের দ্রুত মিসর ও জর্ডান ছাড়ার নির্দেশ

২১ অক্টোবর ২০২৩, ০৭:০৩ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩০ PM
ইসরায়েলের পতাকা।

ইসরায়েলের পতাকা। © সংগৃহীত

ইসরায়েল-হামাস সংঘাত নিয়ে বিক্ষোভ থেকে আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় নাগরিকদের মিসর ও জর্ডান ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। শনিবার দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। খবর টাইমস অব ইসরায়েলের

বিবৃতিতে অন্যান্য দেশগুলোতে ভ্রমণও এড়িয়ে চলতে বলা হয়। 

এতে বলা হয়, ‘ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদ মিসর (সিনাইসহ) এবং জর্ডানের ইসরায়েলি নাগরিকদের ভ্রমণ সতর্কতাকে লেভেল ৪-এ (সর্বোচ্চ হুমকি) উন্নীত করেছে। এই দেশগুলোতে ভ্রমণ না করা এবং সেখানে অবস্থানকারীদের অবিলম্বে ইসরায়েলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।’

মরক্কোর জন্য ‘৩’ নম্বর সতর্কতা জারি করে বিবৃতিতে বলা হয়, ‘যুদ্ধ থামা পর্যন্ত জরুরি প্রয়োজন ব্যতীত মরক্কোয় ভ্রমণের কোনো প্রয়োজন নেই।’ 

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬